www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১১৬ পারাঃ ১৮ প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্যে আছে কঠিন শাস্তি ৷” উত্তরে হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “অন্ধত্বের চেয়ে বড় ও কঠিন শাস্তি আর কি হতে পারে?” তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল । তাই তিনি বলেনঃ “সম্ভবতঃ আল্লাহ তাআলা এটাকেই কঠিন শাস্তি বলেছেন।” অতঃপর তিনি বলেনঃ “তুমি কি খবর রাখো না যে, এই লোকটিই তো রাসূলুল্লাহ (সঃ)-এর পক্ষ থেকে কাফিরদের নিন্দাসূচক কবিতার জবাব দেবার কাজে নিযুক্ত ছিল?” হযরত আমের (রাঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “হাসসান (রাঃ)-এর কবিতা অপেক্ষা উত্তম কবিতা আমার চোখে পড়ে না। যখনই আমি তার এঁ কবিতাটি পাঠ করি তখনই আমার মনে খেয়াল জাগে যে, হাসসান জান্নাতী । কবিতাটি সে আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আবদিল মুত্তালিবকে লক্ষ্য করে বলেছিলেন।”? কবিতাটি হলোঃ 23/33/77 $973 ERA AM GE + ais CAEL ese Cs ESC 2 27/2 3 2 22) + E25) A uy (Id sed rawr A EEE Ce RAILS, FESS TA ST Tg EAS CATE অর্থাৎ “তুমি হযরত মুহাম্মাদ (সঃ)-এর দুর্নাম করেছো তাই আমি তার জবাব দিচ্ছি এবং আল্লাহ তা'আলার কাছে আমি এর প্রতিদান লাভ করবো । আমার বাপ-দাদা এবং আমার ইযযত আবরূ সবই মুহাম্মাদ (সঃ)-এর উপর কুরবান হোক, আমি এ সবকিছু নিঃশেষ করে দিয়ে হলেও তোমার বদ যবানের মুকাবিলা করতে পিছ পা হবো না। তোমার মত একজন লোক যে আমার নবী (সঃ)-এর পায়ের তালুরও সমান হতে পারে না, তুমি আবার আমার নবী (সঃ)-এর দুর্নাম করছো? স্মরণ রেখো যে, তোমার মত একজন দুষ্ট লোক . আমাদের নবী (সঃ)-এর মত একজন মহান ও সৎ লোকের উপর উৎসগীর্ক্ত । তুমি যখন আমাদের নবী (সঃ)-এর দুর্নাম করছো তখন দোষমুক্ত তীক্ষু তরবারীর চাইতেও তীক্ষু আমার যবান থেকে তুমি রক্ষা পেতে পার না। ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেন।
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।