www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১১৫ পারাঃ ১৮ হযরত আবদুল্লাহ ইবনে জহশ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা হযরত আয়েশা (রাঃ) ও হযরত যয়নব (রাঃ) নিজ নিজ প্রশংসনীয় গুণাবলীর বর্ণনা দিতে শুরু করেন । হযরত যয়নব (রাঃ) বলেনঃ “আমি এঁ মহিলা যার বিবাহ আকাশ থেকে অবতীর্ণ হয়েছে। আর হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “আমার সততা ও পবিত্রতার সাক্ষ্য কুরআন কারীমে আকাশ থেকে অবতীর্ণ হয়েছে” যখন হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল (রাঃ) আমাকে তার সওয়ারীর উপর বসিয়ে নিয়েছিলেন।” হযরত যয়নব (রাঃ) তাকে জিজ্ঞেস করেনঃ “ এঁ সময় আপনি কি কালেমা পাঠ করেছিলেন?” তিনি উত্তরে বলেনঃ “এ সময় আমি পাঠ করেছিলামঃ 531 45940 (৮2 অর্থাৎ “আমার জন্যে আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কার্য সম্পাদনকারী ৷” একথা শুনে হযরত যয়নব (রাঃ) বলেনঃ “আপনি মুমিনদের কালেমা পাঠ করেছিলেন” আল্লাহ তা'আলা বলেনঃ যারা (হযরত আয়েশার রাঃ) প্রতি এই অপবাদ রচনা করেছে তাদের প্রত্যেকের জন্যে আছে পাপ কর্মের ফল । আর তাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্যে আছে কঠিন শাস্তি । এর দ্বারা অভিশপ্ত আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালূলকে বুঝানো হয়েছে। সঠিক উক্তি এটাই । তবে কেউ কেউ বলেছেন যে, এর দ্বারা বুঝানো হয়েছে হযরত হাসসান ইবনে সাবিত (রাঃ)-কে। কিন্তু এ উক্তিটি সঠিক নয়। এ উক্তিটিও আছে বলেই আমরা এটা বর্ণনা করলাম । কেননা, হযরত হাসসান ইবনে সাবিত (রাঃ) মর্যাদা সম্পন্ন সাহাবীদের একজন । তার বহু ফযীলত ও বুয্গীর কথা হাদীসসমূহে বিদ্যমান রয়েছে। ইনিই ছিলেন এ ব্যক্তি যিনি রাসূলুল্লাহ (সঃ)-এর পক্ষ থেকে কাফির কবিদের নিন্দাসূচক কবিতাগুলোর জবাব দিতেন । রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেছিলেনঃ “তুমি কাফিরদের নিকৃষ্টতা বর্ণনা কর, তোমার সাথে হযরত জিবরাঈল (আঃ) রয়েছেন।” হযরত মাসরূক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ “আমি হ্যরত আয়েশা (রাঃ)-এর নিকট ছিলাম, এমন সময় হযরত হাসসান (রাঃ) সেখানে আগমন ৰুক্লেন । হযরত আয়েশা (রাঃ) তাকে অত্যন্ত সম্মানের সাথে বসতে দেন এবং ভার জন্যে গদি বিছাবার নির্দেশ দেন তিনি ফিরে গেলে আমি হ্যরত আয়েশা (কলাঃ)-কে জিজ্ঞেস করলামঃ আপনি কেন তাকে আপনার কাছে আসতে দেন? ভার আগমনে কি লাভ? আল্লাহ তা'আলা তো বলেছেনঃ “অপবাদ রচনায় সে ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) স্বীয় তাফসীরে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।