তাফসীর ইবনে কাসীর ১৫ তম খণ্ড
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১১৩ পারাঃ ১৮ তখন বাড়ী ফিরে আসলাম । এখানে আমার অসাক্ষাতে বাড়ীর চাকরানীকে রাসূলুল্লাহ (সঃ) লোকদের সামনে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। সে উত্তরে বলেঃ “আমি আয়েশা (রাঃ)-এর মধ্যে মন্দ কিছুই দেখিনি, শুধু এটুকুই দেখেছি যে, ঠাসা আটা অরক্ষিত অবস্থায় রেখে দিয়ে তিনি বে-খেয়ালে ঘুমিয়ে পড়েন, আর ওদিকে মাঝে মাঝে বকরী এসে এ আটা খেয়ে ফেলে!” এমন কি কোন কোন লোক তাকে ধমকের সুরে বলেঃ “দেখো, রাসুলুল্লাহ (সঃ)-এর সামনে সত্য কথা বল।” এভাবে তারা তার প্রতি কঠোরতা প্রদর্শন করে। কিন্তু তখনো সে বলেঃ “খাটি সোনাকে আগুনে পোড়ালেও যেমন ওর কোন খুঁত বের করা যায় না, অনুরূপভাবে হযরত আয়েশা (রাঃ)-এর মধ্যেও কোন দোষ পাওয়া যাবেনা ৷” হযরত আয়েশা (রাঃ)-এর সাথে জড়িয়ে ফেলে যে লোকটির বদনাম করা হয়েছিল তিনি যখন এ খবর পান তখন তিনি বলে ওঠেনঃ “আল্লাহর শপথ! আজ পর্যন্ত আমি তো কোন ্ত্রীলোকের হাতটাও খুলে দেখিনি।” অবশেষ এ লোকটি আল্লাহর পথে শহীদ হয়ে যান। এঁ বর্ণনায় রয়েছে যে, হযরত আয়েশা (রাঃ) বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) আমার নিকট আসরের নামাযের পরে আগমন করেছিলেন। এ সময় আমার পিতা ও মাতা আমার ডান পাশে ও বাম পাশে বসেছিলেন। আর এ আনসারিয়া মহিলাটি যে এসেছিল সে দরযার উপর বসেছিল ।” তাতে রয়েছে যে, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সঃ) যখন আমাকে উপদেশ দেন এবং আমাকে আমার অবস্থার কথা জিজ্ঞেস করেন তখন আমি বলি, হায়! কি লজ্জার কথা! আপনি এই মহিলাটির কথাও খেয়াল করছেন না?” এ বর্ণনায় আছে যে, তিনি বলেনঃ “আমিও আল্লাহ তা'আলার হামদ ও সানার পর উত্তর দিয়েছিলাম ।” এ সময় আমি হযরত ইয়াকুব (আঃ)-এর নাম স্মরণ করবার খুবই চেষ্টা করি, কিন্তু তার নামটি এমনভাবে বিস্তৃত হই যে, কোনক্রমেই তা স্মরণ করতে পারিনি । তাই আবূ ইউসুফ (ইউসুফের আঃ পিতা) বলে ফেলি” তাতে আছেঃ “অহী অবতীর্ণ হওয়ার পর রাসুলুল্লাহ (সঃ) যখন আমাকে শুভ সংবাদ প্রদান করেন, আল্লাহর শপথ! এ সময় আমার চিন্তাপূর্ণ ক্রোধ চরমে পৌছে গিয়েছিল । আমি আমার পিতা-মাতাকে বলেছিলাম, এই ব্যাপারে আমি আপনাদের নিকটও কৃতজ্ঞ নই । আপনারা একটা কথা শুনেছেন, কিন্তু শুনে তা আপনারা অস্বীকারও করেননি এবং একটু লজ্জাবোধও করেননি ।” এ বর্ণনায় আরো আছেঃ “যারা এই অপবাদ রচনা করেছিল তারা হলো-হিমনাহ, —

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।