www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১০৮ পারাঃ ১৮ রাসূলুল্লাহ (সঃ) তৎক্ষণাৎ বাড়ীর চাকরানী হযরত বুরাইরা (রাঃ)-কে ডেকে পাঠান । তাকে তিনি জিজ্ঞেস করেনঃ “তোমার সামনে আয়েশী (রাঃ)-এর এমন কোন কাজ কি প্রকাশ পেয়েছে যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলেছে?” উত্তরে হযরত বুরাইরা (রাঃ) বলেনঃ “আল্লাহর শপথ! তার এ ধরনের কোন কাজ আমি কখনো দেখিনি । হ্যা, তবে এটুকু শুধু দেখেছি যে, তীর বয়স অল্প হওয়ার কারণে মাঝে মাঝে ঠাসা আটা অরক্ষিত অবস্থায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়েন এবং এই সুযোগে বকরী এসে এ আটা খেয়ে নেয়। এছাড়া তার অন্য কোন ক্রটি আমার চোখে ধরা পড়েনি ।” এ ঘটনার কোন প্রমাণ পাওয়া গেল না বলে এঁ দিনই রাসূলুল্লাহ (সঃ) মিম্বরে উঠে জনগণকে সম্বোধন করে বলেনঃ “কে এমন আছে যে আমাকে এঁ ব্যক্তির অনিষ্ট ও কষ্ট থেকে বাঁচাতে পারে যে আমাকে কষ্ট দিতে দিতে এঁ কষ্ট আমার পরিবার পর্যন্ত পৌঁছিয়ে দিতে শুরু করেছে? আল্লাহর শপথ! আমার জানামতে আমার এ পত্নীর মধ্যে ভাল গুণ ছাড়া মন্দ গুণ কিছুই নেই। তার সাথে যে ব্যক্তিকে তারা এ কাজে জড়িয়ে ফেলেছে তার মধ্যেও সততা ছাড়া আমি কিছুই দেখিনি। সে আমার সাথেই আমার বাড়ীতে প্রবেশ করতো” রাসূলুল্লাহ (সঃ)-এর একথা শুনে হযরত সা'দ ইবনে মুআয আনসারী (রাঃ) দাড়িয়ে যান এবং বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি প্রস্তুত রয়েছি। সে যদি আউস গোত্রের লোক হয় তবে এখনই আমি তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি । আর যদি সে আমাদের খাযরাজী ভাইদের মধ্যকার লোক হয় তবে আপনি নির্দেশ দিন, আমরা আপনার নির্দেশ পালনে মোটেই ক্রটি করবো না৷” তীর একথা শুনে হযরত সা'দ ইবনে উবাদা (রাঃ) দাড়িয়ে যান । তিনি খাযরাজ গোত্রের নেতা ছিলেন। তিনি খুবই সৎ লোক ছিলেন। কিন্তু হযরত সা'দ (রাঃ)-এর এঁ সময়ের এ উক্তির কারণে তার গোত্রীয় মর্যাদায় আঘাত লাগে। তাই তিনি ওর পক্ষপাতিত্ব করতে গিয়ে হযরত সা’দ ইবনে মুআয (রাঃ)-কে সম্বোধন করে বলেনঃ “তুমি মিথ্যা বললে ৷ না তুমি তাকে হত্যা করবে, না তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে। সে যদি তোমার গোত্রের লোক হতো তবে তুমি তার নিহত হওয়া কখনো পছন্দ করতে না।” তার একথা শুনে হযরত উসায়েদ ইবনে হুযায়ের (রাঃ) দাড়িয়ে যান । তিনি ছিলেন হযরত সা’দ ইবনে মুআয (রাঃ)-এর ভাতুলম্পুত্র । তিনি বলতে শুরু করেনঃ “হে সা'দ ইবনে উবাদা (রাঃ)! আপনি মিথ্যা বললেন। আমরা অবশ্যই তাকে হত্যা করবো । আপনি মুনাফিক বলেই মুনাফিকদের পক্ষপাতিত্ব করছেন।” এখন এঁদের পক্ষ থেকে এঁদের গোত্র এবং তাদের পক্ষ থেকে তাদের গোত্র একে অপরের বিরুদ্ধে মুকাবিলার জন্যে
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।