Contents বুঝার জন্য ও সে অনুযায়ী আমল করার জন্য । অতএব তোমরা তার তেলাওয়াতকে আমলে পরিণত কর’ ।* জ্যেষ্ঠ তাবেঈ মুহাম্মাদ বিন কাব আল-কুরাধী বলেন, ‘ফজর পর্যন্ত পুরা রাতে সূরা যিলযাল ও ক্থারে'আহ পাঠ করা এবং তার বেশী পাঠ না করা আমার নিকটে অধিক প্রিয়, সারা রাত্রি কুরআন তেলাওয়াতের চাইতে’ ৷ এর দ্বারা তিনি কুরআন অনুধাবনের গুরুত্ব বুঝিয়েছেন। ইবনু জারীর ত্বাবারী (২২৪-৩১০ হি./৮৩৯-৯২৩ খৃ.) বলেন, ‘কুরআন অনুধাবন অর্থ আল্লাহ্র অস্তিত্বের প্রমাণসমূহ অনুধাবন করা, তীর বিধান সমূহ জানা, তার উপদেশ সমূহ গ্রহণ করা ও সে অনুযায়ী আমল করা’ ৷” সুয়ুতী (৮৪৯-৯১১ হি./১৪৪৫-১৫০৫ খৃ.) বলেন, ‘কুরআন অনুধাবন করাটাই হ’ল মূল উদ্দেশ্য । কেননা কুরআনই হবে কর্মপদ্ধতির ও আচরণের পথ প্রদর্শক । এর মাধ্যমেই মানুষ দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ স্থান লাভ করবে’ ৷" রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 2 4 9 ন SY ie SZ dl ‘নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে বহু সম্প্রদায়কে উঁচু করেন ও অনেককে নীচু করেন’ ।” কুরআনের অনুধাবনকারী ও আমলকারীদের পরকালীন উচ্চ মর্যাদা সম্পর্কে নাউওয়াস বিন সাম‘আন (রাঃ) বলেন, ‘আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি যে, ব্বয়ামতের দিন কুরআন ও তার বাহককে আনা হবে । যারা তার উপর আমল করেছিল । যাদের সম্মুখে থাকবে সূরা বাক্বারাহ ও আলে ইমরান। সে দু'টি হবে মেঘমালা সদৃশ। যার মধ্যে থাকবে চমক’ ৷ 8. ইবনুল ক্াইয়িম, মাদারিজুস সালিকীন (বৈরূত : তাহকীক সহ দারুল কিতাবিল ‘আরাবী, ওয় সংস্করণ ১৪১৬ হি./১৯৯৬ খৃ.) ১/৪৫০ । ৫. আব্দুল্াহ ইবনুল মুবারক, আয-যুহ্দ (বৈরুত : দারুল কিতাবিল্ ইলমিয়াহ, তাহকীক : হাবীবুর রহমান আ'‘যামী, তাবি) ক্রমিক ২৮৭, পৃ. ৯৭। ৬. ইবনু জারীর, তাফসীর ত্বাবারী সূরা ছোয়াদ ২৯ আয়াত । ৭. সুয়ূত্বী, আল-ইতক্বান (মিসর : আল-হাইআতুল মিছরিইয়াহ, ১৩৯৪/১৯৭৪) ১/৩৬৮ । ৮. মুসলিম হা/৮১৭; মিশকাত হা/২১১৫ ৷ ৯. মুসলিম হা/৮০৫; মিশকাত হা/২১২১।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।