কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents তারা বুঝে না। আবার যারা শিখে, তারা অনুধাবন করে না। অনেকে উল্টা বুঝে মানুষকে বিভ্রান্ত করে। ফলে নিজেরা বঞ্চিত হয়। অন্যকেও বঞ্চিত করে। কুরআন অনুধাবনের মূলনীতি : কুরআন অনুধাবনের প্রধান মূলনীতি হ’ল, কুরআনের যিনি বাহক, তার বুঝ অনুযায়ী কুরআন অনুধাবন করা। অতঃপর তিনি যাদেরকে কুরআন শুনিয়েছেন ও যাদের নিকট কুরআন ব্যাখ্যা করেছেন, সেই মহান ছাহাবীগণের বুঝ অনুযায়ী কুরআন অনুধাবন করা। এর বাইরে কপোলকল্পিত ব্যাখ্যা দিতে গেলে পথভ্রষ্ট হবার সম্ভাবনা থেকে যাবে। যেমন এ যুগের জনৈক মুফতী কুরআনের ৮টি আয়াত দিয়ে মীলাদ অনুষ্ঠানের প্রমাণ দিয়েছেন। অথচ মীলাদের আবিষ্কারই হয়েছে রাসূল (ছাঃ)-এর মৃত্যুর বহু পরে ৬০৫ অথবা ৬২৫ হিজরীতে ৷” কুরআন অনুধাবনের গুরুত্ব : কুরআন নাযিলের মূল উদ্দেশ্যই হ’ল তাকে বুঝা, অনুধাবন করা ও সে অনুযায়ী কাজ করা । শুধুমাত্র পাঠ করা ও মুখস্থ করা নয়। যদিও তাতে রয়েছে অশেষ নেকী । ‘কসাই’ বলে খ্যাত ইরাকের শাসক হাজ্জাজ বিন ইউসুফ (৪০-৯৫ হি./৬৬১-৭১৪ খৃ.) প্রতি রাতে সিকি কুরআন পড়তেন অর্থাৎ চারদিনে কুরআন খতম করতেন এবং তীর উদ্যোগেই প্রথম কুরআনে নুকতা ও হরকত দেওয়া হয়।* অথচ আলেমদের উপর নির্যাতনের জন্য ইতিহাসে তিনি কুখ্যাত । সেকারণ হাসান বাছরী (২১-১১০ হি./৬৪২-৭২৮ খৃ.) বলেন, ‘আল্লাহ্‌র কসম! কুরআন অনুধাবনের অর্থ কেবল এর হরফগুলি হেফয করা এবং এর হুদূদ বা সীমারেখাগুলি বিনষ্ট করা নয়। যাতে একজন বলবে যে, সমস্ত কুরআন শেষ করেছি । অথচ তার চরিত্রে ও কর্মে কুরআন নেই'।* তিনি বলতেন, ‘কুরআন নাযিল হয়েছে তা ১. বাংলায় লিখিত উক্ত বইটি লেখকের নিকট রয়েছে। ২. তাফসীর কুরতুবী, ভূমিকা অংশ ১/১০১। ৩. ইবনু কাছীর, তাফসীর সূরা ছোয়াদ ২৯ আয়াত ।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।