কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents থাকবে। মুমিন-মুনাফিক, পুরুষ-নারী, ছোট-বড়, গোলাম-মনিব সবাই কুরআন পড়বে । আশংকা হয়, সে সময় কেউ বলে উঠবে, কি ব্যাপার! আমি কুরআন পড়ি, অথচ কেউ তো আমাকে অনুসরণ করে না। তখন সে বলবে, লোকেরা আমার অনুসরণ করবে না, যতক্ষণ না আমি তাদের জন্য নতুন কিছু উদ্ভাবন করব। অতএব তোমরা এ ব্যক্তি থেকে এবং তার উদ্ভাবিত বিষয় থেকে দূরে থাক। আর আমি তোমাদেরকে জ্ঞানী ব্যক্তির পদস্থলন থেকে সাবধান করছি। কেননা শয়তান কখনো জ্ঞানী ব্যক্তির যবান দিয়ে ভ্রান্ত কথা বলিয়ে নেয়। আবার কখনো মুনাফিক ব্যক্তি সঠিক কথা বলে রাবী বলেন, আমি বললাম, হে মু‘আয! আল্লাহ আপনার উপর রহম করুন! আমরা সেটা কিভাবে বুঝব? তিনি বললেন, তোমরা জ্ঞানী ব্যক্তির অস্পষ্ট বক্তব্য সমূহ হ’তে দূরে থাক । তবে জ্ঞানী ব্যক্তির সামান্য পদস্থলন যেন তোমাকে তার থেকে একেবারে দূরে সরিয়ে না দেয়। হ’তে পারে তিনি ফিরে আসবেন ও হক জানতে পারলে তিনি তা গ্রহণ করবেন। কেননা হক-এর একটি বিশেষ জ্যোতি রয়েছে’ ।*৫ (৫) শব্দের সূক্ষ্ম তত্ব অনুযায়ী মর্মার্থ পেশ করা । কুরআন কুরায়েশদের ভাষায় নাষিল হয়েছে। যা অন্যান্য আরবী উপভাষা সমূহ থেকে অনেক স্থানে পৃথক ভাব প্রকাশ করে। অতএব একই আরবীর দু*টি অর্থ হ’লে সেখানে কুরায়শী পাঠ অগ্রাধিকার পাবে। অনুরূপভাবে শব্দগুলির রূপক অর্থ ব্যবহারের আগে তার প্রকৃত অর্থ জানা আবশ্যক । যার মাধ্যমে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব তথ্যাবলী বেরিয়ে আসতে পারে। যা বান্দার প্রভূত কল্যাণ সাধন করে। যেমন (ক) আল্লাহ বলেন, 71 -24)| ০,৯4 5৬ > 05% 50555 ‘আর চন্দ্র । তার জন্য আমরা মনযিল সমূহ নির্ধারণ করেছি। অবশেষে তা পুরাতন খেজুর কাদির ডাটার রূপ ধারণ করে’ (ইয়াসীন ৩৬/৩৯) । কারণ যখন এই ডাটা পুরাতন হয়, তখন তা সরু, বাকা ও ফ্যাকাসে হয়। এর মাধ্যমে চাদের শুরু, পূর্ণ ও শেষ তিনটি অবস্থা বুঝানো হয়েছে। যার মধ্যে পৃথিবীর আহ্নিক গতি এবং চন্দ্রের অবস্থান সমূহের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্যাবলী নিহিত রয়েছে। এর ৫৫. আবুদাউদ হা/৪৬১১, ছহীহ মাওকুফ ।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।