কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents এটা জেনেও তারা সৎকর্ম করতেন এবং অন্যায় কাজ থেকে ভীত হ’তেন ।৫8 (৩) আল্লাহভীরু ও হাদীছপন্থী উত্তাদের নিকট কুরআন শিক্ষা করা । রাসূলুল্লাহ (ছাঃ) নিজে শিক্ষকরূপে প্রেরিত হয়েছিলেন এবং তিনি কুরআন ও সুন্নাহ্‌র মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ করেন (আলে ইমরান ৩/১৬৪) । ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেন, যেভাবে তিনি আমাদেরকে কুরআনের একেকটি সুরা শিখাতেন’ (মুসলিম হ/৪০৩)। একবার তিনি চারজন ছাহাবীর নাম করে বললেন, তোমরা আব্দুল্লাহ বিন মাসউদ, সালেম, মু‘আয বিন জাবাল ও উবাই বিন কা‘ব-এর নিকট থেকে কুরআন গ্রহণ কর’ (বুখারী হ/৪৯৯৯)। সালেম ছিলেন ছাহাবী আবু হুযায়ফার গোলাম (এ, ফাৎহুল বারী)। মক্কা ও মদীনার মধ্যবর্তী বনু সুলায়েম গোত্রের রেল ও যাকওয়ান শাখার আমন্ত্রণে তাদেরকে কুরআন ও সুন্নাহ শিখানোর জন্য রাসূল (ছাঃ) আনছারদের মধ্য হ’তে ৭০ জন শ্রেষ্ঠ ক্বারী ছাহাবীকে প্রেরণ করেন। যাদেরকে তারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করে (মুসলিম হা/৬৭৭ (১৪৭) যা বি’রে মাউনার মর্মান্তিক ঘটনা হিসাবে প্রসিদ্ধ । যাদের বিরুদ্ধে রাসূল (ছাঃ) ফজর ছালাতে মাসব্যাপী কুনুতে নাযেলাহ পাঠ করেন (বুখারী হ/৪০৮৮)। ছাহাবী আবুদ্দারদা (রাঃ) বলেন, তুমি কখনোই আলেম হ’তে পারবে না, যতক্ষণ না তুমি ছাত্র হবে। আর তুমি কখনোই আলেম হ’তে পারবে না, যতক্ষণ না তুমি ইলম অনুযায়ী আমল করবে’ (দারেমী হা/২৯৩, সনদ হাসান) । জ্যেষ্ঠ তাবেঈ মুহাম্মাদ ইবনু সীরীন (৩৩-১১০ হি.) বলেন, 5% ৩] ১ ৩১১৮ 1451525 2৯> ‘নিশ্চয়ই কুরআন-হাদীছের ইলম হ’ল দ্বীন । অতএব তোমরা দেখ, কার নিকট থেকে দ্বীন গ্রহণ করছ’ (মুকৃদ্দামা মুসলিম) । (8) দুনিয়াদার আলেম ও মুফাসসির হ’তে বিরত থাকা । মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, তোমাদের পরে এমন একটা সময় আসছে, যখন মানুষের সম্পদ বেড়ে যাবে। সকলের সামনে কুরআন খোলা ৫৪. আবুদাউদ হা/৪৬১২, সংক্ষেপায়িত; ছহীহ মাক্ত্‌‘।

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।