Contents কুরআনে কেবল যাকাত ফরয করা হয়েছে। কিন্তু যাকাতের নিছাব, তা আদায়ের সময়কাল এবং কি কি মালের যাকাত দিতে হবে, সবকিছু সুন্নাহ বলে দিয়েছে। (8) কুরআনে কেবল সুদ হারামের কথা বলা হয়েছে। কিন্তু সূদ দ্বারা কি বুঝানো হয়েছে এবং উক্ত নিষিদ্ধ করণের ভিত্তিই বা কিসের উপর তা জানা যায়নি। হাদীছ এ প্রশ্নের জবাব দিয়েছে- সমান ওযনে একই প্রকারের জিনিস নগদে বিক্রয় করা যাবে। অতিরিক্ত লেনদেন সূদ হবে’ ।“* হাদীছে সূদ-এর ব্যাখ্যা পাওয়া গেল। কিন্তু সুদ নিষিদ্ধ করণের উদ্দেশ্য ও অন্যান্য বিষয় বিস্তারিত জানা গেল না। সেকারণ ওমর ফারূক (রাঃ) বলেছিলেন, রাসূল (ছাঃ) চলে গেলেন কিন্তু সূদের রহস্য আমাদের নিকটে পুরোপুরি উদ্ঘাটিত হয়নি’ ।“* ফলে মুজতাহিদ বিদ্বানগণ স্ব স্ব ইজতিহাদের আলোকে সূদ হারাম হওয়ার কারণ নির্দিষ্ট করেছেন। এক্ষণে যদি এ হাদীছটি না পাওয়া যেত, তাহ’লে কিসের ভিত্তিতে ইজতিহাদ করা হতো? অতএব সূদের বিষয়ে কুরআন মূল এবং হাদীছকে তার ব্যাখ্যা গণ্য করেই হুকুম বের করতে হবে। (৫) কুরআনে একই সাথে দুই বোনকে বিবাহ নিষিদ্ধ করেছে (নিসা ৪/২৩) । কারণ তাতে দুই বোনের মধ্যকার রক্তের সম্পর্ক ছিন্ন হওয়া অপরিহার্য হয়ে পড়বে যা আল্লাহ্র নিকটে অত্যন্ত অপসন্দনীয় কাজ । আয়াতের উদ্দেশ্য উপলব্ধি করে আল্লাহ্র রাসূল (ছাঃ) ভাগিনেয়ী ও খালা এবং ভাইকঝি ও ফুফুকে একত্রে বিবাহ নিষিদ্ধ করলেন। কেননা সেক্ষেত্রেও রক্ত সম্পর্ক ছিন্ন হওয়া অপরিহার্য হবে। (৬) কুরআনে হজ্জ ফরয করা হয়েছে। কিন্তু নিয়ম বলা হয়নি । তাই রাসূল (ছাঃ) বললেন, SLAG 6 i ‘হে জনগণ! তোমরা আমার নিকট থেকে হজ্জ ও কুরবানীর নিয়ম-কানুন শিখে নাও’... ২ উপরের উদাহরণগুলি থেকে স্পষ্ট হয়েছে যে, কুরআন ও হাদীছ উভয়ের সমন্বয়ে মাসআলা সমূহ বের করতে হবে। এমন নয় যে, সুন্নাহ্র পৃথক শারঈ মর্যাদা রয়েছে এবং কুরআন থেকে সম্পূর্ণরূপে দৃষ্টি সরিয়ে কেবল ৫০. মুসলিম হা/১৫৮৭; মিশকাত হা/২৮০৮ । ৫১. ইবনু কাছীর, তাফসীর সূরা বাক্বারাহ ২৭৫ আয়াত ৷ ৫২. আহমাদ হ৷/১৪৪৫৯, মুসলিম হা/১২৯৭ (৩১০); মিশকাত হা/২৬১৮ ।
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।