কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents হাদীছ ব্যতিরেকে অন্য কিছু দ্বারা ফৎওয়া দিবে না। যদি তুমি এ নীতি লংঘন কর, তাহ’লে নিজে ধ্বংস হবে এবং অন্যকেও ধ্বংস করবে’ ।£* (8) সাঈদ ইবনু জুবায়ের বলতেন, কোন কথা আমল ব্যতিরেকে এবং কোন কথা বা আমল নিয়ত ব্যতিরেকে কবুল হয় না। এমনিভাবে কোন কথা, আমল ও নিয়ত অতক্ষণ পর্যন্ত কবুল হয় না, যতক্ষণ না তা সুন্নাহ মোতাবেক হয়’ ৷ হাদীছের শারঈ মর্যাদা ও তার উদ্দেশ্য : এ সত্য ভুললে চলবে না যে, শারঈ ক্ষেত্রে কুরআন ও হাদীছের ওযন এক নয়। কেননা কুরআন ৩১%) "=; এবং হাদীছ 5 বলে পরিগণিত । এ কারণে যদি কোন হাদীছ কুরআন মাজীদের কোন চুড়ান্ত হুকুমের পরিপন্থী হয়, তবে তা গ্রহণ করা যাবে না । এক্ষণে সুন্নাহ শরী‘আতের উৎস হওয়ার উদ্দেশ্য হ’ল- (১) যদি কোন ছহীহ সুন্নাহ দ্বারা এমন হুকুম পাওয়া যায় যে সম্পর্কে কুরআন নীরব রয়েছে কিংবা (২) তাতে উক্ত হুকুমের কেবল একটি দিক বর্ণিত হয়েছে অথবা (৩) উক্ত বর্ণনায় কোন অস্পষ্টতা রয়েছে। সেক্ষেত্রে কুরআন ও সুন্নাহ্‌র সমন্বয়ে একটি বিস্তারিত হুকুম বের করতে হবে । নিম্নের উদাহরণ সমূহ দ্রষ্টব্য ।- উদাহরণ (১) কুরআনে কেবল ছালাতের হুকুম রয়েছে। কিন্তু তার পদ্ধতি বর্ণিত হয়নি । সুন্নাহ তা বর্ণনা করেছে। যেমন রাসূল (ছাঃ) বললেন, ৷) 41:46 5 ‘তোমরা ছালাত আদায় কর, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’... ।£* (২) কুরআন কেবল বিবাহ হালাল ও যেনা হারাম বলেছে। কিন্তু বিবাহের পদ্ধতি বলেনি সুন্নাহ তা বলে দিয়েছে। তাছাড়া স্ত্রীর ফুফু ও খালাকে বিবাহ করা হারাম করে দিয়েছে। (৩) ৪৭. দারেমী হা/১৬৪, সনদ হাসান । ৪৮. সুয়ূত্রী, মিফতাহুল জান্নাহ (মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, ৩য় সংস্করণ ১৪০৯ হি./১৯৮৯ খৃ.) ৬৪ পৃ. । ৪৯. বুখারী হা/৬৩১, ৬০০৮, ৭২৪৬; মিশকাত হা/৬৮৩, ‘ছালাত’ অধ্যায়-৪8, অনুচ্ছেদ-৬।

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।