Contents (গ) 1486 46 5 ৮ 53455094 ৰা ৬ ‘রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও’ (হাশর ৫৯/৭)। শেষোক্ত আয়াতে ১5 রড দু'টি ক্রিয়ারই কর্তা হ’লেন ‘রাসূল’ এবং তার প্রতি সম্বন্ধ (৫; নয়, বরং (45> । যদি তা না হ’ত, তাহ’লে কৰ্তা হিসাবে রাসূল না বলে আল্লাহ বলা হ’ত। আর আল্লাহ্র হুকুম সর্বাবস্থায় অধিক গুরুত্বপূর্ণ । কিন্তু এখানে আল্লাহকে কর্তা করা হয়নি। এতে বুঝা যায় যে, আল্লাহ্র রাসূল নিজের তরফ থেকে তোমাদের যা কিছু প্রদান করেন, তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত হও । হাদীছ ব্যতীত কুরআনের ব্যাখ্যা আদৌ সম্ভব নয় : কুরআনের আয়াত সমূহের সঠিক অর্থ সুন্নাহ ব্যতিরেকে নির্ধারিত হ’তে পারে না। যেমন (১) কুরআন বলেছে, ১৩ | এর অর্থ ‘তোমরা ছালাত কায়েম কর’ (বাকারাহ ২/৪৩) । যদি হাদীছ থেকে না নেয়া হয়, তাহ্’লে উক্ত হুকুম প্রতিপালনে এক অদ্ভূত রকমের বিশৃংখলা দেখা দেবে। অনুরূপভাবে (৮511 415", (এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু কর’ (এ)-এর অর্থ ও উদ্দেশ্য একেবারে অজানা থেকে যাবে। এমনিভাবে ছালাত, যাকাত, সূদ-জুয়া কোনকিছুরই সঠিক অর্থ অনুধাবন করা সম্ভব হবে না এবং গোটা কুরআন পাঠের পরও ইবাদত ও লেনদেনের কোন পূর্ণ নকশা তৈরী হবেনা । (২) হযরত ইমরান বিন হুছায়েন (রাঃ) একবার কিছু লোকের সম্মুখে শাফা‘আত সম্পৰ্কে ব্যাখ্যা প্রদান করেন। জনৈক ব্যক্তি প্রশ্ন করেন, হে আবু জুনায়েদ! আপনি আমাদের নিকট এমনসব হাদীছ বলছেন, যার মূল আমরা কুরআনে পাই না। ইমরান (রাঃ) একথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হন এবং বলেন, তোমরা কি কুরআন পাঠ করোনি? তোমরা কি কুরআনের কোথাও ছালাত সমূহের রাক‘আত সংখ্যার বিবরণ পেয়েছ? তোমরা কি শ্রবণ করোনি যে, কুরআন স্বয়ং ঘোষণা করেছে, $$$ J রা ৮, ‘রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর’ (হাশর ৫৯/৭)
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।