Contents আয়াতের সংখ্যা ৫টি । তবে মিসরের মুফতী মুহাম্মাদ আব্দুহু (১৮৪৯- ১৯০৫ খৃ.) মতে কুরআনে একটিও মানসূখ আয়াত নেই । আমাদের মতে নাস্খ দু'প্রকারের । নাস্খে আয়াত ও নাস্খে আহকাম। আমরা নাস্খে আহকামে বিশ্বাস করি, নাস্খে আয়াতে নয়। অর্থাৎ দু'টি ভিন্ন অবস্থার প্রেক্ষিতে দু’টি ভিন্ন হুকুম নাযিল হয় এবং উভয় হুকুম স্ব স্থ স্থানে সঠিক ও যথাযথ বলে গণ্য হয়। যেমন মুসলমানগণ যখন দুর্বল ছিল, তখন তাদের ধৈর্য ধারণ করতে বলা হয়। পরে যখন শক্তিশালী হয়, তখন জিহাদের হুকুম নাযিল হয়। এই হুকুম দু'টি অতীতে যে প্রেক্ষাপটে যেভাবে আমলযোগ্য ছিল, বর্তমানেও তেমন আছে। কিন্তু কাফেররা এই পরিবর্তনের রহস্য বুঝতে না পেরে রাসূলকে “মিথ্যা উদ্ভাবনকারী’ বলেছিল। যেমন আল্লাহ বলেন, £4 ০341/৬ ‘তারা বলে, তুমি তো মনগড়া কথা বল’ (নাহল ১৬/১০১) । অতএব যে ব্যক্তি কুরআন অনুধাবনের সৌভাগ্য লাভ করতে চান, তার জন্য যেমন কুরআনের শব্দসমূহের অর্থ নির্দিষ্টকরণে স্বয়ং কুরআনের দিকে প্রত্যাবর্তন করা প্রয়োজন, তেমনি হুকুম সমূহ বের করার ক্ষেত্রে তার জন্য যরূরী হ’ল কোন্ হুকুম কোন্ সময়ের জন্য ছিল, তার ক্ষেত্র ও স্থান নির্ণয় করা এবং প্রত্যেকটির উদ্দেশ্য উদঘাটনে গবেষণা করা । এটা না করে নাসিখ-মানসূখ বলে চালিয়ে দিলে তা কুরআনের উদ্দেশ্যের পরিপস্থী হবে। তাফসীর ও তাবীল-এর পার্থক্য : তাফসীরের অর্থ হ’ল শব্দের ব্যাখ্যা করা এবং তাবীলের অর্থ হ’ল মূল উদ্দেশ্য ব্যক্ত করা৷ যেমন (১) আল্লাহ বলেন, ১০,০ 4% ৩) ‘নিশ্চয় তোমার পালনকর্তা ঘাটিতে সদা সতর্ক থাকেন’ (ফজর ৮৯/১৪)। এর তাফসীর হ’ল ‘তোমার প্রভু তোমার কার্যাবলী পর্যবেক্ষণ করছেন’ এবং তার তাবীল হ’ল, আমাদেরকে অন্যায় কাজ সমূহ হ’তে বিরত থাকতে হবে। কিন্তু এই তাবীলের ক্ষেত্রে মনগড়া ব্যাখ্যা করা যাবে না। বরং ছহীহ হাদীছের আশ্রয় নিতে হবে। যেমন আল্লাহ বলেন, (২) 1 ০2
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।