কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents উদ্দেশ্য হয় যে, দু’টি আয়াতের হুকুমের প্রেক্ষিত ও অবস্থা ছিল ভিন্ন । এভাবে আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ দ্বীনের পূর্ণতারই দলীল । এ কারণেই যে সকল বিদ্বান নাস্খ স্বীকার করেন, তারা মানসূখ আয়াতের সংখ্যা নির্ধারণে সীমাহীন মত পার্থক্যে পড়ে গেছেন। ফলে মানসূখ আয়াতের সংখ্যা তাদের নিকট ৫০০, ৩০০, ২৫, ২০ ও শেষমেশ ৫টিতে দাড়িয়েছে । উদাহরণ (8) : ইবনুল ‘আরাবী মানসূখ আয়াতের সংখ্যা ২০টি বলেন। তার মধ্যে একটি হ’ল ৪.০ £৬ খু য 5; 550 9 “আর যাদের জন্য এটি খুব কষ্টকর হবে, তারা যেন এর পরিবর্তে একজন করে অভাবীকে খাদ্য দান করে’ (বাক্বারাহ ২/১৮৪) আয়াতটি পরবর্তী আয়াত *,$ ০; 7454 4০ 54% ‘অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসের ছিয়াম রাখে’ (বাক্বারাহ ২/১৮6) দ্বারা মানসুখ হয়েছে। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এ আয়াত মানসূখ হয়নি । বরং এটি অতিবৃদ্ধ ও বৃদ্ধা, যারা ছিয়াম পালনে অধিক কষ্টবোধ করেন, তাদের জন্য । তিনি গর্ভবতী ও দুঞ্ধদানকারিণী মায়েদের জন্যও এটি প্রযোজ্য বলেন। হযরত আনাস (রাঃ) নিজের চরম বার্ধক্যে এক বছর বা দু'বছর এরূপ করেছিলেন এবং একদিনে ত্রিশজন মিসকীনকে গোশত ও রুটিসহ উত্তম খাদ্য খাইয়ে পরিতৃপ্ত করেন।£* শাহ অলিউল্লাহ দেহলভীর মতে মানসূখ 8১. কুরতবী; ইবনু কাছীর, তাফসীর সূরা বাক্বারাহ ১৮৫ আয়াত হযরত আনাস বিন মালেক আনছারী খাযরাজী (রাঃ) রাসুলুল্লাহ (ছাঃ)-এর দশ বছরের গোলাম ছিলেন। তার মা উম্মে সুলাইমের আবেদন ক্রমে তিনি তার জন্য দো'আ করেন, 4৮ 2:4) এ ০৯ 5 5,১, 45479 ‘হে আল্লাহ! তুমি তার মাল ও সন্তান বাড়িয়ে দাও ও তাতে বরকত দাও’ । আনাস (রাঃ) বলেন, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আজকে আমার সন্তানাদি ও তস্য সন্তানাদির সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে’ (বৃখারী হ৷/৬৩৩৪; মুসলিম হ৷/২৪৮০; মিশকাত হ/৬১৯৯)। অন্য বর্ণনায় এসেছে, ‘তুমি তার হায়াত দীর্ঘ কর ও তাকে ক্ষমা কর’ (আল-আদাবুল মুফরাদ হা/৬৫৩)। অন্য বর্ণনায় এসেছে, এবং তাকে জান্নাতে প্রবেশ করাও’ তিনি বছরার মৃত্যুবরণকারী সবশেষ ছাহাবী ছিলেন। এ সময় তার বয়স সম্পর্কে ৯০ থেকে ১০৭ বছর পর্যন্ত বর্ণনা রয়েছে (আল-ইছাবাহ ক্রমিক ২৭৭) ।

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।