কুরআন অনুধাবন
/ 57
📝 Text 📖 PDF

Contents উদাহরণ (৩) : এমন হয় যে, কোন আয়াতে একটি হুকুম সাধারণভাবে বর্ণিত হয়েছে। কিন্তু অন্য আয়াতে হুকুমটি বিশেষ প্রেক্ষিতে নির্দিষ্ট করা হয়েছে। অনেকে এই নির্দিষ্ট করণকেই নাস্খ ধরে নিয়েছেন। যেমন ইদ্দত সম্পর্কিত আয়াতে বলা হয়েছে, ২-০১ ৮) 5049 4% 54 Ga, cL 7 J | 5% ৮5530 ‘আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ও স্ত্রীদের ছেড়ে যায়, তারা যেন স্বীয় স্ত্রীগণকে বের করেনা দিয়ে এক বছরের জন্য ভরণ-পোষণের অছিয়ত করে যায়’ (বাকারাহ oo LO ere rl OE TD ৩০৬৮ 5৫-5 9 ০% ৩ ‘আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে ও বিধবা স্ত্রীদের ছেড়ে যাবে, এঁ স্ত্রীগণ চার মাস দশদিন অপেক্ষা করবে (অর্থাৎ ইদ্দত পালন করবে) । অতঃপর যখন তারা মেয়াদ পূর্ণ করবে, তখন তারা নিজেদের বিষয়ে ন্যায়ানুগভাবে যা করবে, তাতে তোমাদের উপর কোন দোষ নেই’ (বাক্বারাহ ২/২৩৪) । অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, বিধবার ইদ্দত এক বছর নয় বরং চার মাস দশ দিন। আয়াত দু’টির মধ্যে বাহ্যতঃ বিরোধ দৃষ্ট হওয়ায় তাফসীরবিদগণ নাস্খ- এর মত পোষণ করে থাকেন। অথচ গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে, এখানে নাস্খ নেই । শাহ অলিউল্লাহ দেহলভী বলেন, উক্ত আয়াত দ্বয়ের মধ্যে সামঞ্জস্য বিধানের পথ এই যে, মৃত ব্যক্তির স্ত্রীর জন্য এক বছরের থাকা-খাওয়ার অছিয়ত করা মুস্তাহাব তবে স্ত্রীর ইদ্দতকাল হ’ল চার মাস দশ দিন (যদি সে গর্ভবতী না হয়) । এরপর সে ইচ্ছা করলে অন্যত্র বিবাহ করতে পারে। অবশ্য স্ত্রীর জন্য উক্ত অছিয়ত মোতাবেক এক বছর অবস্থান করা ওয়াজিব নয়। একথা স্পষ্ট হয় যে, কুরআন মাজীদের কোন আয়াতের উপরে যখন নাস্খ আরোপ করা হয়, তখন তা দ্বারা রহিত করণ বুঝায় না। বরং একথাই

— Page 34 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.