Contents কর এবং তাদেরকে সুন্দরভাবে পরিহার করে চল’ (মুষয্যাম্মিল ৭৩/১০; মুদ্দাছছির ৭৪/৭; আহকাফ ৪৬/৩৫) । কিন্তু অন্যত্র জোরালো ভাষায় জিহাদের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, 5 GS SES a SN ০ ০৩9 44 441949: ‘হে নবী! কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর ও তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা হ’ল জাহান্নাম । আর ওটা হল নিকৃষ্ট ঠিকানা’ (তওবাহ ৯/৭৩; তাহরীম ৬৬/৯) । এখানে একটি অপরটির নাসিখ নয়। বরং ধৈর্য ধারণের নির্দেশ সেই যুগে ছিল, যখন মুসলমানরা দুর্বল ছিল। আর জিহাদের নির্দেশ সেই সময়ের জন্য যখন মুসলমানরা শক্তিশালী হয়েছিল । এই নিয়ম সকল যুগেই প্রযোজ্য । হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, ‘কাফিরদের বিরুদ্ধে জিহাদ হবে অস্ত্রের দ্বারা এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে যবান দ্বারা এবং অন্যান্য পন্থায় কঠোরতা আরোপের দ্বারা’ মুনাফিক সর্দার আব্দুল্পাহ ইবনে উবাইকে সকল নষ্টের মূল জেনেও রাসূল (ছাঃ) তাকে হত্যার নির্দেশ দেননি তার বাহ্যিক ইসলামের কারণে । ইবনু মাসউদ (রাঃ) বলেন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর হাত দ্বারা, না পারলে যবান দ্বারা, না পারলে ওদেরকে এড়িয়ে চল’ ইবনুল ‘আরাবী বলেন, ‘যবান দ্বারা দলীল কায়েম করার বিষয়টি হ’ল স্থায়ী জিহাদ’ 8° এমনিভাবে যে সকল আয়াত সম্পর্কে নাস্খ-এর দাবী করা হয়েছে, সেগুলি পর্যালোচনা করলে দেখা যাবে যে, কুরআনের কোন আয়াতই অন্য কোন আয়াত দ্বারা মানসূখ নয় । উদাহরণ (২) : আল্লাহ বলেন, ৯৯1 A ১ & LL C3 “= ‘অতঃপর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে, তাকে তার ফরয মোহরানা প্রদান কর’ (নিসা ৪/২৪)। অত্র আয়াতে ॥৯| শব্দ দ্বারা অনেকে মুৎ‘আ বিবাহ অর্থ নিয়েছেন। যার হুকুম রহিত হয়েছে। অতএব তারা অত্র আয়াতকে হুকুমের দিক থেকে মানসূখ বলেছেন। অথচ মুৎ‘আর সাথে এ আয়াতের কোন সম্পর্কই নেই । ৪০. কুরতুবী, সূরা তওবা ৭৩ আয়াতের ব্যাখ্যা দৃষ্টব্য; ৮/১৮৭ পৃ.; তাফসীর ইবনু কাছীর 8/১৯২ ।
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।