Contents অতএব কুরআন মজীদে যেখানে ‘যিকর’ শব্দটি কোন বিশেষ কাল বা স্থানের বন্ধনসহ উল্লেখ করা হয়েছে, সেখানে তা দ্বারা বিশেষ ইবাদতের পদ্ধতি বুঝানো হয়েছে, সাধারণভাবে “স্মরণ করা’ নয়। অতএব হাদীছকে অগ্রাহ্য করে কুরআন অনুধাবনের দাবী হাস্যকর মাত্র । (৫) কুরআনের আহকাম নির্দিষ্ট করণে দূরদৃষ্টি : কুরআন মাজীদের প্রত্যেক শব্দের অর্থ নির্দিষ্ট করণে যেমনিভাবে উক্ত শব্দাবলী কুরআনের যে সকল স্থানে এসেছে, সে সকল স্থানের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা অপরিহার্য । তেমনিভাবে কোন আয়াত থেকে কোন হুকুম বের করার ক্ষেত্রে কুরআনের যে সকল স্থানে সেটি বর্ণিত হয়েছে, সে সকল স্থানের প্রতিও দৃষ্টিপাত করা প্রয়োজন এবং প্রত্যেক স্থানের পূর্বাপর প্রয়োগ পদ্ধতির উপর দূরদৃষ্টি সহকারে উক্ত হুকুমের মূল লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করা আবশ্যক । যেমন আল্লাহ বলেন, & ৩৮% ১ 547 ১৬ 48 = ০ 9,4 ‘অতএব তোমার পালনকর্তার শপথ! তারা কখনো (পূর্ণ) মুমিন হ’তে পারবে না, যতক্ষণ না তারা তাদের বিবাদীয় বিষয়ে তোমাকে ফায়ছালা দানকারী হিসাবে মেনে নিবে’ (নিসা ৪/৬৫) । খারেজী আক্বীদার মুফাসসিরগণ অত্র আয়াতের ব্যাখ্যা করেছেন ‘তাগূতের অনুসারী এসব লোকেরা ‘ঈমানের গণ্ডী থেকে বেরিয়ে যাবে। মুখে তারা যত দাবীই করুক না কেন’।** অথচ এখানে ৩5% ) তারা মুমিন হ’তে পারবে না’-এর প্রকৃত অর্থ হ’ল, ৩১]৷ ৩2.5 ১ “তারা পূর্ণ মুমিন হ’তে পারবে না’ (ফাৎহুল বারী হ/২৩৫৯-এর ব্যাখ্যা)। কারণ উক্ত আয়াত নাযিল হয়েছিল দু’জন ছাহাবীর পরস্পরের জমিতে পানি সেচ নিয়ে ঝগড়া মিটানোর উদ্দেশ্যে" দু'জনেই ছিলেন বদরী ছাহাবী এবং দু'জনেই ছিলেন স্ব স্ব জীবদ্দশায় ক্ষমাপ্রাপ্ত ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। অতএব তাদের কাউকে ‘তাগৃতের অনুসারী’ মুনাফিক বা কাফির বলার উপায় নেই । কিন্তু খারেজী ও শী‘আপস্থী মুফাসসিরগণ তাদের ‘কাফের’ বলায় প্রশান্তি বোধ ৩৬. সাইয়িদ কুতুব, তাফসীর ফী যিলালিল কুরআন ২/৮৯৫; জিহাদ ও ক্বিতাল ৬৭ পৃ. । ৩৭. বুখারী হা/২৩৫৯; মুসলিম হা/২৩৫৭; মিশকাত হা/২৯৯৩।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।