কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents (খ) যিকর-এর অর্থ আল্লাহ বলেন, 3 ৩০5 4 9 $53 4 LLL El Ln lh LU 24 2 [= ‘আর তোমরা (মিনায়) গণিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ কর। অতঃপর যে ব্যক্তি ব্যস্ততা বশে দু’দিনেই (মক্কায়) ফিরে আসে, তার জন্য কোন গোনাহ নেই । আর যে ব্যক্তি দেরী করে, তারও কোন গোনাহ নেই...’ (বাক্বারাহ ২/২০৩) । অত্র আয়াতে ‘যিকর’ শব্দটির অর্থ “মিনায় কংকর নিক্ষেপ করা’ এবং “নির্দিষ্ট দিনগুলি’ অর্থ আইয়ামে তাশরীক্কেরে ১১, ১২ ও ১৩ই যিলহাজ্জ তিনদিন । এক্ষণে যদি কোন ভ্রান্ত বিতর্ককারী বলতে চায় যে, ‘যিকর’ অর্থ “স্মরণ করা’ এবং ৩5১% ০ অর্থ ৬; = অনুযায়ী ৩ থেকে ৯ দিন বুঝতে হবে। কেননা £ু ও ৩/5; দু'টি শব্দই 5,59 বা অনিৰ্দিষ্ট বাচক; অতএব তাহ’লে সে ব্যক্তি উক্ত আয়াতের হুকুম যথার্থভাবে পালন করল । এর জবাব এই যে, প্রকৃত অর্থে ‘আল্লাহ্‌র স্মরণ’ হ’ল তাই, যা তিনি স্বীয় নবীর মাধ্যমে বান্দাকে জানিয়ে দিয়েছেন। আর সেটাই হ’ল আইয়ামে তাশরীক্কেরে তিনদিন কংকর নিক্ষেপ করা । দ্বিতীয় জবাব হ’ল, কুরআন মাজীদের বিশেষ বর্ণনাভঙ্গি এই যে, কুরআন ইবাদত সমূহের নাম উল্লেখ করে না। বরং তার মূল উদ্দেশ্য বর্ণনা করে। এখানে কংকর মারার কথা উল্লেখ না করে তার মূল উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করার কথা উল্লেখ করা হয়েছে। যেমন আরাফাত থেকে প্রত্যাবর্তনকালে মুযদালিফাতে অবস্থান করার কথা স্পষ্ট ভাষায় না বলে তার উদ্দেশ্যটুকু বর্ণনা করে বলা হয়েছে, $5319 Al AEA ie dl 1S LG Le LEA ys ... 519% 5 ‘আর যখন তোমরা আরাফাত থেকে (মিনায়) ফিরবে, তখন (মুযদালিফায়) মার্শ'আরুল হারামে পৌছে আল্লাহকে স্মরণ কর। আর তোমরা তাকে স্মরণ কর যেভাবে তিনি তোমাদের নির্দেশনা দিয়েছেন...’ (বাকারাহ ২/১৯৮) । সেই ‘নির্দেশনা’ এসেছে রাসূল (ছাঃ)-এর সুন্নাতের মাধ্যমে । ফলে এখানে নিজ ইচ্ছামত ব্যাখ্যা করার কোন সুযাগ নেই ।

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।