Contents পার্থিব জগতের সাথে নিবিড় হবে, ততবেশী সে আল্লাহ্র জ্ঞান ভাণ্ডার থেকে দূরে সরে যাবে এবং অদৃশ্য জগতের রহস্য অনুধাবনে অক্ষম হয়ে পড়বে । পক্ষান্তরে নফস যত পরিমাণ পার্থিব জগত হ’তে দূরে এবং আধ্যাত্মিক জগতের নিকটবর্তী হবে, তত পরিমাণ তাতে মহাজ্ঞানী আল্লাহ্র জ্ঞান ভাণ্ডারের সান্নিধ্য লাভের দরুন অদৃশ্য জগতের রহস্যাবলী অনুধাবনের যোগ্যতা বৃদ্ধি পাবে। যার মস্তিষ্কে ও অন্তরে তার মন্দকর্ম সমূহের আবরণ পড়ে, তার থেকে কুরআন অনুধাবনের আশা করা দুরাশা মাত্র । এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, 4+ ০,5 ) £০): যাদের হৃদয় আছে কিন্তু তারা বুঝে না’ (আ'রাফ ৭/১৭৯) । (8৪) দ্রুত তাফসীরের সাহস না করা : একটি আয়াতে একটি শব্দ দেখা মাত্র তার তাফসীর ও তাবীলের সাহস না করা । বরং গোটা কুরআন মাজীদ গভীরভাবে অনুধাবন করার পর তার ভাষা, বাচনভঙ্গী এবং বর্ণনা পদ্ধতির সাথে এমন সম্পর্ক স্থাপন করা প্রয়োজন, যেন সঠিক অর্থ নির্ধারণে কোনরূপ জটিলতা দেখা না দেয়। উপরস্ত এক স্থানে যে শব্দের কোন অর্থ গ্রহণ করা হয়, তা যেন অন্য স্থানে ব্যবহৃত অর্থের পরিপষ্থী না হয়। কেননা প্রত্যেক বর্ণনাকারীর একটি বিশেষ বর্ণনা পদ্ধতি রয়েছে। কোন ব্যক্তি যে পর্যন্ত বর্ণনাকারীর উক্ত বৈশিষ্ট্য সম্পর্কে অবগত না হবে, সে পর্যন্ত তার বর্ণনার মর্ম সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না । উদাহরণ স্বরূপ- (ক) কুরআনে পবিত্রতা সম্পর্কে বলা হয়েছে, ০ ৪৪ 9 ০৮ 5 ৩; LB LS dd 0 Ld LA Bf sill Ca Se Mf sb ‘f “5১30 45০১৯৮ 1/০০৬ (৮ 1১-০ ‘আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাক, অথবা পায়খানা থেকে আস অথবা স্ত্রীগমন করে থাক, আর যদি পানি না পাও, তাহ’লে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর। এমতাবস্থায় মুখমণ্ডল ও হাত মাটিতে মাসাহ করে নাও’ (নিসা ৪/৪৩) । এখানে *-এর অর্থ নিয়ে মুফাসসিরগণ মতভেদ করেছেন। কেউ বলেছেন, স্রেফ স্পর্শ করা, কেউ বলেছেন, স্ত্রী মিলন করা। অথচ এর
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।