Contents সীমাবদ্ধ ছিল, ততদিন আরবী ভাষা ও সাহিত্যে কোন ব্যাকরণ রচিত হয়নি এবং প্রয়োজনও ছিল না । ব্যাকরণ ভাষা হ’তে সৃষ্টি হয়, ব্যাকরণ হ’তে ভাষা নয়। এ কারণেই ছাহাবায়ে কেরামের যুগে কুরআন মাজীদের তাফসীর সংক্রান্ত মতানৈক্য কদাচিৎ দেখা যায়। কিন্তু যখন অনারব দেশ সমূহে কুরআনের বিস্তৃতি ঘটে, তখন ব্যাকরণ রচিত হয় এবং তাফসীরেরও প্রয়োজন হয়। অতএব যতক্ষণ না কোন ব্যক্তি আরবী ভাষা সংক্রান্ত যাবতীয় বিষয়ের জ্ঞান, যার সংখ্যা আলেমগণ ১৪টি বর্ণনা করেছেন, পূর্ণভাবে আয়ত্ত করবে, ততক্ষণ কোন আয়াত সম্পর্কে তার ব্যক্তিগত মত পোষণ করার অধিকার নেই । কুরআন অনুধাবনের শর্তাবলী (১) আরবদের বাকরীতি জানা : জ্ঞান থাকা আবশ্যক উদাহরণ স্বরূপ ‘তাবীল’ (56) শব্দটি কুরআন নাযিলের যুগে ‘পরিণাম’ অর্থে ব্যবহৃত হ’ত। যেমন আল্লাহ বলেন, ৯ se 25 8 be 25 Cell UK Ll Sb Ey Lh Ny yh 54৬ 45 2) ‘তারা কি তবে তার পরিণতির (ক্য়ামতের) অপেক্ষা করছে? যেদিন সেই পরিণতি এসে যাবে, সেদিন যারা এই পরিণতির কথা ইতিপূর্বে ভুলে গিয়েছিল (অর্থাৎ অবিশ্বাসীরা) বলবে, বাস্তবিকই আমাদের প্রতিপালকের রাসুূলগণ সত্যসহ আগমন করেছিলেন’ (আ'রাফ ৭/৫৩)। অতঃপর দীর্ঘদিন পরে ‘তাবীল’ শব্দটি ‘তাফসীর’ অর্থে ব্যবহৃত হ’তে থাকে । যদিও দু'য়ের মধ্যে পার্থক্য রয়েছে। এরূপ অনেক শব্দ আছে যার অর্থ কুরআন নাধিলের যুগে একরূপ ছিল এবং দু'এক শতাব্দী পরে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব কুরআন অনুধাবনকারীকে সেই অর্থই গ্রহণ করতে হবে, যা কুরআন নাযিলের যুগে গ্রহণ করা হ’ত।
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।