Contents করণ । যাতে সামান্য পার্থক্যের কারণে অবস্থার চাহিদানুযায়ী নানারূপ অর্থ হ’তে পারে। একটি বাক্য যতই অলংকারপূর্ণ হৌক না কেন, তা অন্য বাক্যের তুলনায় নিম্নমানের হ’তে পারে। আর কুরআন হ’ল অলং শাস্ত্রের সেই সর্বোচ্চ রূপ, যার কোন তুলনা নেই । অতএব কুরআন অনুধাবনের অর্থ হ’ল, এমন এক পরিপক্ক অনুভূতির সৃষ্টি হওয়া যা আরবী ভাষার অর্থ ও উদ্দেশ্য পুরোপুরি বুঝতে সক্ষম হয়। তার ইশারা ও ইঙ্গিত সম্পর্কে অবহিত হ’তে পারে ও শব্দ সমূহের সঠিক অর্থ নিরুপণ করতে পারে। আর যেহেতু কুরআন মাজীদ বালাগাতের শীর্ষস্থানে অধিষ্ঠিত, তাই এ সকল মনীষীবৃন্দ ব্যতিরেকে যাদেরকে স্বয়ং নবী করীম (ছাঃ) নবুঅতের আলোকে আলোকিত করেছেন, অন্য কোন ব্যক্তি দাবি সহকারে বলতে পারেন না যে, অত্র আয়াতের সঠিক অর্থ তাই-ই, যা তিনি বুঝেছেন। কুরআন নিঃসন্দেহে সহজ ও সরল। কিন্তু কোন জিনিসের সহজ-সরল হওয়ার অর্থ এটা নয় যে, তা অনুধাবনের নিমিত্তে প্রয়োজনীয় মৌলিক বিষয়াবলীর জ্ঞান অর্জন করতে হবে না । বর্তমানে যারা কুরআনের সঠিক অনুধাবনের দাবীদার, তাদেরকে প্রমাণ করতে হবে যে, তারা কতদূর এই দাবীর যোগ্য । তাফসীরের সংজ্ঞা : আবু হাইয়ান আন্দালুসী (৬৫৪-৭৪৫ হি./১২৫৬-১৩৪৪ খৃ.) বলেন, EASE LEG OTA Ll SS LLT LE SG tle Hh SA a UE EE KS a UE ES BL SY) EI ‘এটি এমন এক ইলম, যাতে কুরআনের শব্দমালার বাচনভঙ্গী, তার উদ্দেশ্য, তার একক ও যৌগিক বিধানাবলী এবং যৌগিক অবস্থায় গৃহীত অর্থ সমূহ ও তার পরিশিষ্টসমূহ সম্পর্কে আলোচনা করা হয়’ । এর মাধ্যমে তিনি ইলমে ছরফ, নাহু, বালাগাত, হাকীকাত ও মাজায ছাড়াও ‘পরিশিষ্ট’ অর্থাৎ নাসখ ও শানে নুযুল-এর জ্ঞান বুঝিয়েছেন, যাতে তিনি অস্পষ্ট বিষয় সমূহ উদ্ধার করতে সক্ষম হন’ উল্লেখ্য যে, যতদিন ইসলাম আরব ভূখণ্ডে
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।