কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents (১) আরবী ভাষা জ্ঞানে পরিপন্কধতা অর্জন করা । ইমাম শাফেঈ (রহঃ) বলেন, যতক্ষণ না কারু মধ্যে কোন আরবী বাক্যকে আরবী ভাষার দৃষ্টিভঙ্গিতে অনুধাবনের যোগ্যতা সৃষ্টি হয়, ততক্ষণ সে কুরআনের উচ্চাঙ্গের বর্ণনা ভঙ্গি ও তার বিশেষ ব্যাখ্যা পদ্ধতি সম্পর্কে অবহিত হ’তে পারবে না। আর যদি তা না হয় তবে কুরআনের ভাব ও অর্থের এমন অনেক দিক দেখা দিবে, যা তার জ্ঞান ও অনুভূতিতে ধরা পড়বে না’ । অর্থাৎ কুরআন অনুধাবনের জন্য কেবল আরবী ভাষা জ্ঞানই যথেষ্ট নয়, বরং আরবী ভাষার যথার্থ অনুভূতি আবশ্যক । এর জন্য দীর্ঘ সাধনার প্রয়োজন হয়। এজন্য তাকে আরবীর সকল পরিভাষা ও ব্যবহার ক্ষেত্ৰ সমূহ সম্পৰ্কে পূর্ণ অবহিত হ’তে হবে। যাতে একই বিষয় বিভিন্ন বৰ্ণনা ভঙ্গিতে উপস্থাপন করা যায় । আর এইসব বর্ণনা ভঙ্গির সূক্ষ্ম পার্থক্য সমূহ সে পুরা মাত্রায় অনুধাবন করবে । উদাহরণ : কোন রোগীকে কুশল জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ভাল আছি’ । কিন্তু জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে, এই বাক্যের দু'টি পরস্পর বিরোধী অর্থ হ’তে পারে। যেখানে পার্থক্য থাকে কেবল বর্ণনা ভঙ্গির । যদি রোগী নৈরাশ্যের অনুশোচনায় ‘ভাল আছি’ বলে থাকেন, তবে বুঝতে হবে যে তিনি ‘ভাল নেই’ । আর যদি প্রশান্ত মনে বলে থাকেন, তবে বুঝতে হবে যে, প্রকৃত অর্থেই তিনি সুস্থ । এ কারণেই অলংকার শাস্ত্রবিদগণের মতে শব্দসমূহের কোন প্রতিশব্দই নেই এবং একটির অর্থ কেবল একটিই হ’তে পারে’ । কেবল ভাষাবিদ নয় এমন ব্যক্তিই নানারূপ অর্থ ও তথ্যের বর্ণনা দিয়ে থাকেন। কিন্তু ভাষাবিদ শ্রোতা বাক্য শ্রবণ করা মাত্র তার একটি অর্থই নির্দিষ্ট করে ফেলেন । তিনি নানা প্রকার ব্যাখ্যার বিভ্রান্তিতে জড়িয়ে পড়েন না। তিনি সহজে বুঝতে পারেন, এখানে বর্ণনাকারীর মূল উদ্দেশ্য কি? অলংকার শাস্ত্রের বিভিন্ন শ্রেণী ও স্তর : কোন বাক্য সম্পর্কে এ দাবী করা যায় না যে, এর উপরেই বালাগাতের সমাপ্তি ঘটেছে। কেননা অলংকার শাস্ত্র হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী বাক্যালাপ

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।