কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents যখন আমরা কুরআনে বা সুন্নাহতে কোন ব্যাখ্যা না পাব, তখন ছাহাবীগণের বক্তব্যের দিকে প্রত্যাবর্তন করব । কেননা কোন অবস্থায় বা কোন প্রেক্ষিতে আয়াতটি নাযিল হয়েছিল, সে বিষয়ে প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে তারা উক্ত বিষয়ে অধিক জ্ঞানী ছিলেন। আর এ বিষয়ে তাদের ছিল পূর্ণ বুঝ ও সঠিক ধারণা ও সঠিক আমল ৷ বিশেষ করে তাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ও গুরুজন ব্যক্তিগণ । যেমন চার খলীফা, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস প্রমুখ বিদ্ধানগণ । অতঃপর যখন তুমি কোন তাফসীর কুরআনে বা সুন্নাহতে বা ছাহাবীগণ থেকে না পাবে, তখন অনেক বিদ্বান তাবেঈদের বক্তব্য সমূহের দিকে প্রত্যাবর্তন করেছেন। যেমন মুজাহিদ, আত্ম বিন আবী রবাহ, সাঈদ বিন জুবায়ের প্রমুখ তাবেঈগণ । অনেকে বলেছেন, শাখা-প্রশাখাগত বিষয়ে তাবেঈদের বক্তব্য দলীল নয়। তাহ’লে কিভাবে সেটি তাফসীরের ক্ষেত্রে দলীল হবে? অর্থাৎ এটি তাদের বিরোধীদের বক্তব্যের উপরে দলীল হবে না, আর এটাই সঠিক । অতঃপর যখন তারা সবাই একটি ব্যাপারে একমত হবেন, তখন সেটার দলীল হওয়ায় কোন সন্দেহ থাকবে না। কিন্তু যদি তারা মতভেদ করেন, তাহ’লে তাদের একজনের বক্তব্য অন্যজনের উপর দলীল হবে না। যা তাদের পরবর্তীদের উপরেও হবে না। এমতাবস্থায় কুরআনের ভাষা অথবা সুন্নাহ অথবা আরবদের সার্বজনীন ভাষা রীতি অথবা উক্ত বিষয়ে ছাহাবীগণের বক্তব্যের দিকে প্রত্যাবর্তন করতে হবে। ০ £755 ৷ ১2০ ৩1,5 ‘মোটকথা কুরআনের তাফসীর স্রেফ রায়-এর মাধ্যমে করা হারাম’ এটাই হ’ল ইবনু কাছীরের বক্তব্যের সংক্ষিপ্ত সার ।** হযরত আবুবকর ছিদ্দীক (রাঃ) বলতেন, ০ ০ $6 8 2 টি ৮ চা) 9 ৩5 15] ০ ‘যদি আমি না বুঝে কুরআন সম্পর্কে কিছু বলি, তবে কোন যমীন আমাকে বহন করবে এবং কোন আকাশ আমাকে ছায়া দিবে?’ (তাফসীর ত্বাবারী ১/৭৮) । ৩৩. মির‘আত হা/২৩৬-এর আলোচনা; মুক্বাদ্দামা তাফসীর ইবনু কাছীর ১/৩৫-৩৬ ।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।