কুরআন অনুধাবন
/ 57
📝 Text 📖 PDF

Contents কুরআনের মনগড়া ব্যাখ্যা দানের বিরুদ্ধে সাবধানবাণী : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 4 2 84 6 le Ak OT G3 JG ‘যে ব্যক্তি ইলম ব্যতিরেকে কুরআনের মনগড়া ব্যাখ্যা প্রদান করল, সে যেন জাহান্নামে তার ঠিকানা করে নিল’ ।*২ ছাহেবে মির‘আত বলেন, উক্ত হাদীছের অর্থ হ’ল নিজস্ব রায় অনুযায়ী ব্যাখ্যা করা। মরফু ও মওকুফ হাদীছ সমূহ থেকে এবং শারঈ বিধান সমূহে ও ভাষা জ্ঞানে অভিজ্ঞ শ্রেষ্ঠ বিদ্বানগণের বক্তব্য সমূহ অনুসন্ধান না করেই নিজের ধারণা মতে সিদ্ধান্ত গ্রহণ করা । শাহ অলিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী (১১১৪-১১৭৬ হি./১৭০৩-১৭৬২ খৃ.) বলেন, ‘এ ব্যক্তির জন্য কুরআনের তাফসীরে প্রবেশ করা হারাম, যে ব্যক্তি কুরআনের ভাষা জানেনা, যে ভাষায় কুরআন নাযিল হয়েছে এবং রাসূল (ছাঃ) ও তীর ছাহাবী ও তাবেঈগণ থেকে বর্ণিত ব্যাখ্যা সম্পর্কে অবগত নয় । যে ব্যক্তি কুরআনের সুক্ষ্ম তত্ব ও আয়াত নাযিলের কারণ এবং নাসেখ- মানসূখ সম্পর্কে অবগত নয়’ । হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, (ক) কুরআনের তাফসীরের জন্য সর্বোত্তম পদ্ধতি হ’ল কুরআন দিয়ে কুরআনের ব্যাখ্যা করা। কেননা এক স্থানে আয়াতটি সংক্ষিপ্তভাবে বর্ণিত হ’লেও অন্য স্থানে সেটির বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় । (খ) যদি তুমি এতে ব্যর্থ হও, তাহ’লে সুন্নাহতে এর ব্যাখ্যা তালাশ কর। কেননা এটি কুরআনের ব্যাখ্যা ও তার মর্ম স্পষ্টকারী । মানুষকে বিশদভাবে ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাযিল করা হয়েছে, যেন তারা চিন্তা-গবেষণা করে’ (নাহল ১৬/৪৪)। আর সুন্নাহ নিজেই তার হয়েছে। যদিও তা কুরআনের ন্যায় তেলাওয়াত করা হয় না। অতঃপর ৩২. তিরমিযী হা/২৯৫০; শারহুস সুন্নাহ হা/১১৭; আহমাদ হা/২০৬৯; মিশকাত হা/২৩৪ । ইমাম তিরমিধী ও ইমাম বাগাবী হাদীছটিকে ‘হাসান’ বলেছেন। তাফসীরে কুরতুবীর সেটাই যথার্থ । তিনি বলেন, হাদীছের সকল সূত্র বিশ্বস্ত (মুক্বাদ্দামা তাফসীর কুরতুবী হা/৭০, পৃ. ৬৬)। কিন্তু শায়খ আলবানী ও শু‘আয়েব আরনাউত্ব ‘যঈফ’ বলেছেন। সনদ যঈফ হ’লেও মর্ম ছহীহ ।

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.