কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents জঙ্গীদল হিসাবে কুখ্যাত । এরাই হযরত আলী (রাঃ)-কে কাফের আখ্যা দিয়ে হত্যা করেছিল । (৬) আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, আল্লাহ্র রাসূলের ছাহাবীদের মধ্যে করতেন না একটি সূরা বা অনুরূপ কিছু অংশ ব্যতীত তারা কুরআনের উপর আমল করার রিযিক লাভ করেছিলেন। কিন্তু এই উম্মতের শেষ দিকের লোকেরা কুরআন তেলাওয়াত করবে। তাদের মধ্যে শিশু, অন্ধ সবাই থাকবে । কিন্তু তারা আমল করার রিযিক পাবে না’ ।** (৭) একই মর্মে আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, আমাদের জন্য কুরআনের শব্দাবলী মুখস্ত করা খুবই কঠিন। কিন্তু এর উপর আমল করা সহজ । আর আমাদের পরের লোকদের অবস্থা হবে এই যে, তাদের জন্য কুরআন হেফয করা সহজ হবে। কিন্তু তার উপর আমল করা কঠিন হবে।*” (৮) মু‘আয বিন জাবাল (রাঃ) বলেন, ‘তোমরা যতটুকু চাও ইলম অর্জন কর । মনে রেখ, আল্লাহ তোমাদেরকে কোনই পুরস্কার দিবেন না, যতক্ষণ না তোমরা তার উপরে আমল করবে’ ।* কুরআন অনুধাবনের অর্থ : কুরআন অনুধাবনের অর্থ হ’ল কোন আয়াতের যথাযথ মর্ম নির্ধারণ করা । আয়াতের মুখ্য উদ্দেশ্য উপলব্ধি করা এবং সেখান থেকে আহকাম নিশ্চিত করা । এটা মোটেই সহজ নয় এবং এর জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্তাবলী । সেই সকল শর্ত ও নিয়ম-পদ্ধতি অনুসরণ না করে কেউ কুরআন অনুধাবনের দাবী করতে পারে না। এতদ্্যতীত কুরআনে রয়েছে কেবল মৌলিক বিষয়াদির বর্ণনা । অতএব মূল হ’তে শাখা-প্রশাখা বের করার যোগ্যতা থাকতে হবে। ২৯. মুকদ্দামা তাফসীর কুরতুবী ৭৫-৭৬ পৃ. ৷ ৩০. মুকদ্দামা তাফসীর কুরতুবী ৭৫ পৃ. । ৩১. মুক্বাদ্দামা তাফসীর কুরতুবী ৭৬ পৃ. ৷

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।