কুরআন অনুধাবন
/ ৫৭
📝 লেখা 📖 পিডিএফ

Contents মারা গেছেন ৩২ হিজরীতে ৷ তারপরেও ইবনু আব্বাস (রাঃ) ছত্রিশ বছর বেঁচে ছিলেন এবং ত্বায়েফে মৃত্যুবরণ করেন ৬৮ হিজরীতে ৷ তাহ’লে বাকী জীবনে তিনি কুরআনকে আরও কত সুন্দরভাবেই না অনুধাবন করেছিলেন! (8) আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, পিতা ওমর ইবনুল খাত্ববাব (রাঃ) ১২ বছরে সূরা বাক্বারাহ শেষ করেন। অতঃপর যেদিন শেষ হয়, সেদিন তিনি কয়েকটি উট নহর করে সবাইকে খাওয়ান’ ।** ওমর (রাঃ)-এর ন্যায় একজন মহান ব্যক্তির এই দীর্ঘ সময় লাগার অর্থ সূরাটির গভীর তাৎপর্য অনুধাবনে দীর্ঘ সময় ব্যয় করা । (৫) আব্দুল্পাহ ইবনু আব্বাস (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি ওমর (রাঃ)-এর দরবারে এল । তখন তিনি তাকে লোকদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। জবাবে লোকটি বলল, হে আমীরুল মুমেনীন! তাদের মধ্যে কেউ কেউ এরূপ এরূপভাবে কুরআন তেলাওয়াত করে। আমি বললাম, এত দ্রুত কুরআন তেলাওয়াত আমি পসন্দ করি না। তখন ওমর (রাঃ) আমাকে থামালেন। এতে আমি দুঃখিত মনে বাড়ী ফিরে এলাম । অতঃপর তিনি আমার নিকটে এলেন এবং বললেন, এ লোকটি যা বলল, তার কোনটা তুমি অপসন্দ করলে? আমি বললাম, ওরা যত দ্রুত কুরআন পড়বে, তত আপোষে ঝগড়া করবে । প্রত্যেকেই নিজেরটাকে সঠিক বলবে । আর যখনই ঝগড়া করবে, তখনই বিরোধে লিপ্ত হবে। অবশেষে নিজেরা লড়াইয়ে রত হবে। তখন ওমর (রাঃ) বললেন, তোমার পিতার জন্য আমার জীবন উৎসর্গীত হৌক । আমি এটা লুকিয়ে রেখেছিলাম । অবশেষে তুমিই সেটা বলে দিলে’ ৷*” বস্তুতঃ ওমর ও ইবনু আব্বাস (রাঃ) যেটা ধারণা করেছিলেন, পরে সেটাই হয়েছিল । খারেজীরা বের হ’ল। তারা কুরআন পাঠ করত। কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করত না। অর্থাৎ তারা কুরআন অনুধাবন করত না এবং এর মর্ম উপলব্ধি করত না। ইতিহাসে এরাই প্রথম চরমপন্থী ২৭. মুকদ্দামা তাফসীর কুরতুবী ‘আল্লাহ্‌র কিতাব শিক্ষা করা ও তা অনুধাবনের পদ্ধতি’ অনুচ্ছেদ, ৭৬ পৃ.; যাহাবী, তারীখুল ইসলাম (বৈরত : দারুল কিতাবিল ‘আরাবী, ১ম সংস্করণ ১৪০৭/১৯৮৭) ৩/২৬৭ । ২৮. মুছান্নাফ আব্দুর রাযযাক হ৷/২০৩৬৮; যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা ৩/৩৪৮-৪৯ ।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।