Contents বলেন, ‘কুরআন পরিত্যাগ করার কতগুলি অর্থ হ’তে পারে। তার মধ্যে অন্যতম হ’ল, কথক (আল্লাহ) কি বলতে চান, সেটা অনুধাবন না করা, বুঝার চেষ্টা না করা ও তত্ত্ব উদঘাটনের চেষ্টা পরিত্যাগ করা’ ।** কুরআন অনুধাবনের ফযীলত : হযরত আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহ্র কোন গৃহে যখন একদল লোক সমবেত হয় এজন্য যে, তারা আল্লাহ্র কিতাব পাঠ করে ও নিজেদের মধ্যে তার পর্যালোচনা করে, সেখানে কেবলই আল্লাহ্র পক্ষ হ’তে বিশেষ রহমত হিসাবে “সাকীনাহ’ 9) নাযিল হয়। আল্লাহ্র রহমত তাদের বেষ্টন করে রাখে ও ফেরেশতারা স্থানটি পূর্ণ করে ফেলে । আর আল্লাহ তাদের সম্পর্কে তার নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন’ ।* এখানে “সাকীনাহ’ ও রহমত নাযিলের প্রধান কারণ হ’ল তেলাওয়াত ও অনুধাবন। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে তেলাওয়াত আছে অনুধাবন নেই । ফলে রহমতও নেই । কুরআন অনুধাবনে রাসূলুল্লাহ (ছাঃ) : (ক) হযরত হ্ুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ) বলেন, ‘তিনি এক রাতে রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে ছালাত আদায় করছিলেন। তখন রাসূল (ছাঃ) থেমে থেমে (১৬.2) ক্বিরাআাত পড়ছিলেন। যখনই আল্লাহ্র গুণগানের কোন আয়াত অতিক্ৰম করতেন, তখন থামতেন ও ‘সুবহানাল্লাহ’ বলতেন । যখন কোন প্রার্থনার আয়াত অতিক্রম করতেন, তখন থামতেন ও প্রার্থনা করতেন । যখন আল্লাহ্র নিকট পানাহ চাওয়ার আয়াত অতিক্রম করতেন, তখন থামতেন ও পানাহ চেয়ে ‘আউযুবিল্লাহ’ বলতেন’ ।** এটাই ছিল রাসূল (ছাঃ)-এর কুরআন বুঝে পড়া ও তার তাৎপর্য অনুধাবনের নমুনা । (খ) আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, ‘আমাকে একদিন রাসূল (ছাঃ) বললেন, ‘তুমি আমাকে কুরআন শুনাও’। আমি বললাম, আমি আপনাকে ১৯. ইবনুল ক্বাইয়িম, আল-ফাওয়ায়েদ (বৈরূত : দারুল কুতুবিল ইলমিয়াহ, ২য় সংস্করণ ১৩৯৩/১৯৭৩) ৮২ পৃ. । ২০. মুসলিম হা/২৬৯৯; মিশকাত হা/২০৪ । ২১. মুসলিম হা/৭৭২; তিরমিযী হা/২৬২; মিশকাত হা/৮৮১।
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।