৯৬ ইসলামী আইন ও বিচার থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশু-কিশোর । ফলে হারিয়ে যাচ্ছে তাদের শৈশব, কৈশোর এবং স্বাভাবিক সুস্থ জীবন । এ প্রেক্ষিতে বাংলাদেশের শিশু ও কিশোর বিচার ব্যবস্থার সংশোধন এবং যুগোপযোগী করে তোলা আবশ্যক । এ পর্যায়ে শিশু-কিশোর বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষে শিশু ও কিশোর বিচারব্যবস্থার পটভূমি, বাংলাদেশে শিশু ও কিশোর বিচারব্যবস্থার আইনগত ভিত্তি, বাস্তব অবস্থা, ক্রটিসমূহ চিহিতকরণ, করণীয় বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপট ও ইসলামী দৃষ্টিভঙ্গি আলোচনা করা হবে ।] শিশু ও কিশোর বিচারব্যবস্থার পটভুমি বাংলাদেশের শিশু ও কিশোর বিচারব্যবস্থা মূলত ভারত উপমহাদেশের আইন ব্যবস্থা থেকে এসেছে। শিশু-কিশোর অপরাধীর ক্ষেত্রে আলাদা শাস্তির ধারণা সূত্রপাত হয় ভারতে ব্রিটিশ শাসনামলে বৃটিশ শাসনামলের পূর্বে হিন্দু ও মুসলমান শাসকরা এই উপমহাদেশের বিভিন্ন অংশ শাসন করতেন এবং এসময়ে হিন্দু ও মুসলিম আইন ব্যবহার করা হতো। কিন্তু হিন্দু বা মুসলিম আইনের কোনটিতে নির্দিষ্টভাবে কিশোর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য এমন কোনো ধরনের আইন ছিল না। দ্য এপ্রেন্টিস এ্যাক্ট, ১৮৫০ সরাসরি শিশু-কিশোর অপরাধ সংশিষ্ট বিষয়ে সর্বপ্রথম প্রণীত আইন। দুঃস্থ ও অপরাধী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার লক্ষে এটি শুরু হয় এবং এটা ছিল প্রথম আইনগত প্রচেষ্টা। শিশু-কিশোর অপরাধ সংশিষ্ট পরবর্তী প্রচেষ্টা ছিল দ্য রিফরমেটরী গ্যাক্ট, ১৮৭০। ১৮৯২ সালে তৎকালীন প্রিজন কনফারেন্সের কিছু সুপারিশ অনুযায়ী এই রিফরমেটরী স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ পর কোনো কোনো প্রাদেশিক সরকার শিশু-কিশোর অপরাধীদের সংশোধন ও পুনর্বাসনের ক্ষেত্রে আইন প্রণয়নের কাজ শুরু করে। ১৯১৯-১৯২০ সালে ইন্ডিয়ান জেল কমিটি ও শিশু-কিশোরদের যত ও স্থার্থ রক্ষার “জেনেভা ঘোষণা" জনগণের মধ্যে নতুনভাবে আগ্রহ জাগায়। মাদ্বাজ শিশু আইন, ১৯২০ ছিল ভারতে এ সংক্রান্ত প্রথম আইন। এরপর দ্য বেঙ্গল চিলদ্রেনস গ্যান্ট, ১৯২২ পাশ হয়। এসব আইনে শিশু-কিশোর আদালত, প্রবেশন সেবা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, আটক নিবাস ও অন্যান্য প্রাসঙ্গিক ব্যবস্থার বিধান রাখা হয় যা শিশু কল্যাণের সঙ্গে সম্পর্কিত। ১৯১৪ সালে ভারত-উপমহাদেশে সর্বপ্রথম আটক নিবাসসহ একটি কিশোর আদালত প্রতিষ্ঠিত হয়। শিশু-কিশোরদের সুরক্ষার বিষয়টি এই উপমহাদেশে সর্বপ্রথম দ্য বেঙ্গল চিলদ্রেনস গ্যাক্ট, ১৯২২ এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে। পরবর্তীতে শিশু-কিশোরদের আইন ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং এদের বিচারব্যবস্থার মূল লক্ষ ছিল শিশুকে ব্যক্তি ও সমাজের ক্ষতিকর দিকগুলো থেকে সুরক্ষা করা ।* ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।