ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর $ ২০১৩ বর্ষ ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ৯৫-১১০ শিশু ও কিশোর বিচারবযব্থার সংশোধন: বাংলাদেশ পক্ষাগট নাহিদ ফেরদৌসী" সারসংক্ষেপ [বাংলাদেশে শিশু ও কিশোর অপরাধ একটি বড় ধরনের সামাজিক সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে শিশু-কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়াটা শিশু- কিশোরদের অনিচ্ছাকৃত। বয়সের অপরিপনক্কতা, বিভিন্ন পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক কারণে তারা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। যেমন: চুরি, ছিনতাই, মাদকদ্বব্য গ্রহণ ও কেনাবেচা, খুন, নারী নির্যাতন, বিস্ফোরক ও অস্ত্র পাচার, ইভটিজিং (মেয়েদের উত্যক্ত করা), রাস্তায় পিকেটিং করা ইত্যাদি। এদের অপরাধ সামাজিক উপায়ে প্রতিরোধ করার পাশাপাশি বড়দের থেকে সম্পূর্ণ পৃথকভাবে বিচার করার জন্য ১৯৭৪ সালে শিশু আইন পাস করা হয়েছে। এ আইনে শিশু-কিশোর অপরাধীদের কারাগারে .বয়স্ক বন্দিদের সাথে না রেখে ভিন্ন প্রতিষ্ঠানে বা সম্পূর্ণ আলাদাঘ্দাবে রাখারও বিধান করা হয়েছে। এ আইন অনুযায়ী কারাগার কখনই শিশু- কিশোরদের স্থান নয়। কিন্তু বাস্তবে আইনের প্রয়োগ না করা ও শিশু আইন সম্পর্কে অসচেতনতার জন্য শিশু-কিশোরদের সঠিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। বরং শিশু- কিশোরদের কারাগারে অবস্থান করতে বাধ্য করা হচ্ছে। এছাড়া বাংলাদেশে এসব শিশু-কিশোরের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যানও নেই। এমনকি অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের কোনো একক শিশুবান্ধব বিচারব্যবস্থাও নেই। দেশের বেশিরভাগ আদালতে ফৌজদারি বিচারব্যবস্থার অধীনে বড়দের সাথে তাদের বিচার হচ্ছে। ১৯৭৪ সালের শিশু আইনটি যদিও শিশু-কিশোর বিচারব্যবস্থার মূল আইন কিন্ত কোনোরূপ যুগোপযোগী করা ছাড়াই আইনটি গত ৩৬ বছর ধরে চলে আসছে। তবে ১৯৯০ সালের আগে বলতে গেলে এই আইনটির কোনো প্রয়োগ ছিল না। এরপর গত ২০ বছরে শি সংক্রান্ত আইন বিষয়ে সচেতনতা এবং বাস্তবায়নের . ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলেও পৃথক শিশুবান্ধব বিচার ব্যবস্থার অভাবে তাদের প্রাপ্য অধিকার, মযাদা ও সামাজিক প্রতিষ্ঠা “সহকারী অধ্যাপক, স্কুল অব সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ এন্ড ল্যাংগুয়েজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । ///.10707079071.00)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।