ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ ইসলামী আইন ও বিচার ইসলামী আইনে আদালতের আশ্রয় নেওয়ার চেয়ে সমঝোতাকে উৎসাহিত করে। কাজেই সমঝোতার পথ বেছে নেওয়া উচিত। (9) সামঞ্জস্যপূর্ণ শরীআহ আইনে অসঙ্গতি ও সামগ্তস্যহীনতা বলতে কিছুই নেই। এর গোটা ব্যবস্থাপনাই মানব জাতির জন্য সঙ্গতিপূর্ণ। ইতিহাস প্রমাণ করে যে, মহানবী হযরত মুহম্মদ স. ও খোলাফায়ে রাশেদীনের পরও উমাইয়া শাসন, আব্বাসী যুগ, উসমানী ও মুঘল শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে এ আইন দ্বারা শত শত বছর ধরে। এমনকি মুঘল আমলের পূর্বেই উপমহাদেশ সুলতানী শীসন ব্যবস্থা পরিচালিত হয়েছে শরীআহ আইন ঘ্বারা। শুধু তাই নয় ইউরোপ মহাদেশের স্পেনীয় জনগণ দীর্ঘ আটশত বছর ইসলামী আইন বা শরীআহ আইন দ্বারা শাসিত হয়েছে। স্থান-কাল- পাত্রের দীর্ঘ এই পরিক্রমায় শরীআহ আইন সাফল্য ও শ্রেষ্ঠত্রে প্রমাণ দিয়েছে। উপমহাদেশে বৃটিশ আইন কাঠামো গড়ে তোলার ভিত্তি ছিল ইসলামী আইন, যদিও বাস্তবে তা স্বীকার করা হয় না। আরো জোর দিয়ে বলা যায়, শরীআহ আইনের আরো বনু বৈশিষ্ট্য আছে। মুসলিম উম্মাহর এঁক্য ও সংহতি মানবজাতির উন্নতি, অগ্রগতি ও আখিরাতের মুক্তি নির্ভর করছে শরীআহ আইন ব্যবস্থা বাস্তবায়নের উপর। উপসংহার উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, শরীআহ আইন সকল আইনের মূল। কেননা আল্লাহ তাআলা এ আইনের স্রষ্টা । এটি মানুষের চিন্তা-চেতনা থেকে উদ্ভুত নয় বলেই তা সৃষ্টি জীবের জন্য সর্বাধিক কল্যাণকর 1 বর্তমান বিশ্বে সঠিক. আইনের অভাবে যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে আইনের ফাক, ক্রটিযৃক্ত হওয়ায় এবং তার যথার্থ প্রয়োগের অভাবে । শরীআহ আইন যেহেতু কোন ব্যক্তি বিশেষের সৃষ্টি নয় এবং তা কোন বিশেষ মহলের সুবিধার জন্যও নয়; বরং এটি সকল সৃষ্টজীবের জন্য মহান আল্লাহ প্রদত্ত আইন, তাই শরীআহ আইনের প্রবর্তন ও বাস্তবায়ন বিশ্ব শাস্তি ও উন্নয়নের অগ্রযাত্রায় গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তথ্যনির্দেশ " রহমান, গাজী শামছ্ুর, আইনবিদযা, ঢাকা : বাংলা একাডেমী, ১৯৯৩, পৃ. ৩১ ২ প্রাগুক্ত ৩ হক, ড. মুহাম্মদ ছাইদুল, ইসলামী বিচার ব্যবস্থা: প্রেক্ষাপট বাংলাদেশ (অপ্রকাশিত ঘিসিস), ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৭, পৃতি ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।