ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

শরীআহ আইনের উৎস ও বৈশিষ্ট্য ৯১ কুরআন মাজীদৈ বলা হয়েছে, “কেউ তার বিশ্বাস স্থাপনের পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরীর জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি; তবে তার জন্য নয় যাকে কুফরীর জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ঈমানে অবিচলিত” | প্রতিটি অলংঘনীয় বিধানের পাশাপাশি জীবনঘনিষ্ঠ বহুবিধ সমস্যার কথী বিবেচনায় রেখে আল্লাহ দয়াপরবশ হয়ে তাঁর বান্দাদের জন্য বিকল্প নমনীয় বিধান রেখেছেন। (জ) ধর্মীর বিশ্বাসে স্বাধীনতা ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকগণ স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম পালন করতে পারে। শরীআহ আইনের আওতায় তারা ব্যাপকভাবে তাদের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা ভোগ করে। শরীআহ আইনে জঘন্যতম যুলুম ও অমার্জনীয় অপরাধ হল মূর্তিপূজা। কোন মুসলিম স্বেচ্ছায় ও সজ্ঞানে উক্ত কার্ষে লিপ্ত হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্ত অমুসলিমদের বেলায় এই আইন সম্পূর্ণ উদার। তারা ইসলামী রাষ্ট্রে স্বাধীনভাবে মূর্তি গড়তে পারে এবং তারা পূজা-অর্চনা করতে পারেন। এমনকি শরীআহ আইনে অমুসলিমদের গালমন্দ করাও মুসলিমদের জন্য নিষিদ্ধ এবং তাদের সাথে সদয় ব্যবহার করা অপরিহার্য কর্তব্য । কুরআন মাজীদে বলা হয়েছে, “আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। কেননা তারা সীমালজ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিবে।”৫৭ (ঝ) পবিত্রতার ভাবধারা শরীআহ আইনে পবিত্রতার ভাবধারা বিদ্যমান। শরীআহ আইনের অনুসারী কোন কারণে দৈহিকভাবে অপবিত্র হলে তার অপবিব্রতার মাত্রা অনুযায়ী তাকে বিভিন্ন পন্থায় পবিত্রতা অর্জন করতে হয়। নামায আদায়ের জন্য উযু করতে হয় এবং স্বামী- স্ত্রীর মিলনের পর গোসল করতে হয় ইত্যাদি । (ঞ) সমঝোতার ব্যবস্থা বিবাদমান বিষয় আদালতে পেশ করার পূর্বে পক্ষবৃন্দের সমঝোতার ভিত্তিতে তার মীমাংসা করার সুযোগ প্রদান শরীআহ আইনের অন্যতম বৈশিষ্ট্য । এ প্রসঙ্গে কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন, “কিন্ত তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ ও সততার সাথে তার দেয় আদায় বিধেয়। এটা তোমাদের প্রতিপালকের পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ । এরপরও যে সীমালঙজ্ঘন করে তার জন্য রয়েছ মর্মন্তদ শাস্তি 1”৫” ///.10707079071.00])

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।