৯০ ইসলামী আইন ও বিচার অপর এক হাদীসে আছে, “আমি সাদা কালো সকলের নিকট প্রেরিত হয়েছি” ।৭১ অতএব তিনি যেমন সৃষ্টিকুলের নিকট প্রেরিত হয়েছেন তদ্ধপ তাঁর আনীত বিধানও সর্বজনীন। (৩) শরীআহ আইন পূর্ণাঙ্গ মানব জীবনের সার্বিক দিক পরিচালনার জন্য ইসলামী আইন বা শরীআহ আইন পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ । আদম. আ. থেকে শুরু করে মানব জাতির ক্রমোন্নতি. ও ক্রমবিকাশের স্তরে স্তরে বিয়োজন অনুসারে আল্লাহ্ তাআলার পক্ষ থেকে মহামবী .স. এর যুগ তথা কিয়ামত পর্যস্ত মানুষের চাহিদা ও প্রয়োজন মোতাবেক এতে পূর্ণাঙ্গতা ও চিরম্তনতা দান করা হয়েছে। আল্লাহ্ তাআলা বলেন, “আজ তোমাদের জন্য তোমাদের হ্বীনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম” ।৫২ আল্লাহ আরও বলেন, “তিনি তার রসূলকে পথনির্দেশ ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন অপর সকল ছ্বীনের উপর তাকে বিজয়ী করবার জন্য” | উপরোক্ত আয়াত থেকে প্রমাণিত হয় যে, আল্লাহ তাআলা শেষনবী মুহাম্মাদ.স. এর মাধ্যমে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান দান করেছেন। চে) শরীআহ আইন অপরিবর্তনীয় ূ শরীআহ আইনের যে অংশ কুরআন ও হাদীসে বর্ণিত আছে সেগুলো অপরিবর্তনীয় ও স্থারী। কোন অবস্থায় তাতে কোন কিছু সংযোজন কিংবা বিয়োজনের সুযোগ নেই। উদাহরণ স্বরূপ বলা যায়-মানুষ হত্যার শাস্তি স্বরূপ. কুরআন মাজীদে মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে এবং পাশাপাশি বাদী ও বিবাদীর মধ্যে সমঝৌতারও সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, “তুমি আমার নিয়মে কোন পরিবর্তন পাবে না”।৫ঃ অপর এক আয়াতে আছে, “আল্লাহ্ ও তীর রাসুল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ্ এবং তার রাসুলকে অমান্য করলে সেতো স্পষ্টই পৎত্রষ্ট হবে”।৫৫ (হ) নমনীয়তা শরীআহ আইন চিরন্তন ও স্থায়ী হওয়া সত্তেও মানুষের পারিপার্শিক অবস্থা ও পরিস্থিতির কথা বিবেচনা করে এতে নমনীয়তারও সুযোগ রাখা হয়েছে। যাতে উদ্ভুত নতুন সমস্যার সমাধানে মানব জীবন অচল ও স্থবির হয়ে না পড়ে । ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।