শরীআহ আইনের উৎস ও বৈশিষ্ট্য ৮৯ একথা সত্য যে, আদম আ. থেকে মহানবী স. পর্যন্ত সকল নবী-রসূলকে যুগোপযোগী আইন কাঠামো দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন এবং তারা তা কার্যকর করেন। (খ) আল্লাহ্র সার্বভৌমত শরীআহ আইনে আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার অধিকারী; আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে যাকে সার্বভৌমত্ব বলা হয় তার নিরক্কুশ মালিক হলেন আল্লাহ। মানুষ তার খলীফা হিসেবে কেবল এ ক্ষমতার বাস্তবায়ন করে থাকে। আল্লাহ তাআলা বলেন, “কর্তৃত্ব তো আল্লাহরই, তিনি সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ ।”?৫ আল্লাহ তাআলা আরো বলেন, “বিধান দিবার অধিকার কেবল আল্লাহরই । তিনি আদেশ দিয়েছেন অন্য কারও ইবাদত না করতে কেবল তাঁর ব্যতীত ।৪৬ অপর এক আয়াতে আছে, “বস্তুতঃ সমুচ্চ মহান আল্লাহরই কর্তৃত্ব ।৪” অতএব ইসলামী সংবিধানের প্রথম কথা হল, সার্বভৌমত একমাত্র আল্লাহর, মানুষ আল্লাহর সার্বভৌমত্ব বাস্তবায়নকারী মাত্র । (গ) শরীআহ আইন অবিভাজ্য শরীআহ আইনমানব জীবনের যাবতীয় আচরণকে নিজের আওতাভুক্ত করেছে। এখানে পার্থিব ও পারলৌকিক, ইবাদত বন্দেগী, ব্যক্তিগত আচরণ, আকীদা, বিশ্বাস, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয় শরীআহ আইনের আওতাভুক্ত। এছাড়াও নামায, রোযা, হজ্জ্ব, যাকাত ইত্যাদি সংক্রান্ত বিধি-বিধান শরীআহ আইনের অর্তভুক্ত। এ সম্পর্কে আল্লাহ্ তাআলা বলেন, “তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস কর এবং কিছু অংশ প্রত্যাখ্যান কর? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনের হীনতা এবং কিয়ামতের দিন তারা শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে” ।*৮ (ঘ) শরীআহ আইন সর্বজনীন শরীআহ আইন কাঠামো বিশ্বের যে কোন দেশের, যে কোন পরিবেশের, যে কোন অবস্থার এবং যে কোন স্থানের সাথে সামশ্তুস্যশীল অর্থাৎ পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের জন্য শরীআহ আইনের অনুসরণ করা সম্ভব। কেননা আল্লাহ্ তাআলা কর্তৃক মহানবী স.-কে সমগ্র বিশ্ববাসীর জন্য অনুসরণযোগ্য ঘোষণা করা হয়েছে। আল্লাহ্ তাআলা বলেন, “বল, হে, মানুষ! আমি তোমাদের সকলের জন্য আল্লাহ্র রসূল। যিনি আকাশমণ্লী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী” ।৯ মহানবী স. বলেন, “আমি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছি” ।৫০ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।