৮৮ ইসলামী আইন ও বিচার ইমাম আল-গাযালী র.-এর মতে, “বুদ্ধি ও প্রজ্ঞার দাবি অনুযায়ী যথোপযুক্ত সিদ্ধান্তই হলো মাসালিহ মুরসালার ভিত্তি এবং তা প্রমাণের জন্য কোন সর্বসম্মত মূলনীতি বিদ্যমান নেই।”৪০ আল-ইজতিহাদ ইজতিহাদ-এর অর্থ- অধ্যবসায়, প্রচেষ্টা, প্রয়াস, কঠোর শ্রম ইত্যাদি ।কুরআন ও সুন্নাহর মধ্যে কোন বিষয় সম্পর্কে স্পষ্ট বিধান না পাওয়া গেলে সে বিষয়ে সঠিক বিধান নির্ণয়ের জন্য মুজতাহিদ ফকীহ যখন তার সর্বশক্তি, যোগ্যতা ও সামর্থ্য মিয়োগ করেন তখন উক্ত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রয়াসকে ইজতিহাদ বলে ।৪১ এই ইজতিহাদ ইসলামী শরীয়তের অন্যতম উৎম। আল-ইসতিদলাল ইসতিদলাল এর অর্থ- দলিল বা যুক্তি অনুসন্ধান করা ।০২ কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হানাফীগণ ইসতিদলাল শব্দটি ব্যবহার করে থাকেন। শাফেঈ ও মালেকীগণের মতে ইসতিদলাল বলতে যা বোঝায় তা কুরআন এর ব্যাখ্যা বা কিয়াসের আওতায় আসে না। একে যুক্তির মাধ্যমে নির্মিত সিদ্ধান্ত বলা যায়। ইসতিদলাল তিন পর্যায়ে হতে পারে। (১) একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের যোগ ঘটলে এবং তার পিছনে কোন কার্যকর কারণ বিদ্যমান না থাকলে সেই যোগের প্রকাশকে এক ধরনের ইসতিদলাল বলা হয়। (২) কোন বন্ত বা তার অবস্থা যতক্ষণ পর্যস্ত বিলোপ বা স্থগিত না করা যায় ততক্ষণ ধরে নিতে হবে যে উক্ত বন্ত বা তার অবস্থা বহাল আছে। €৩) ইসলামের আবির্ভাবের পূর্বে যে আইন প্রত্যাদিষ্ট তা প্রামাণ্য ।%০ শরীআহ আইন-এর বৈশিষ্ট্য শরীআহ আইন আল্লাহ্ প্রদত্ত। এ আইন মানব রচিত আইনের সম্পূর্ণ বিপরীত । আর আল্লাহ্ প্রদত্ত আইনে 'মানৰ কল্যাণ নিহিত রয়েছে । পক্ষান্তরে মানৰ রচিত আইন বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা সমাধান করা দূরে থাক, সমস্যা আরো-বাড়িয়ে দিয়েছে। শরীআহ আইনের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে। প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হল- (ক) শরীআহ আইন আল্লাহ প্রদ্ত আল্লাহ্ তাআলা প্রথম মানব আদম আ. ও হাওয়া আ. কে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর সময় বলেন, “পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎ পথের কোন নির্দেশ আসবে তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোন ভয় নেই এবং তারা দুর্খিতও হবে না ।”85 ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।