ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

শরীআহ আইনের উৎস ও বৈশিষ্ট্য ৮৭ যুক্ত করা, শুরু হওয়া ইত্যাদি। উসূলে ফিকৃহের পরিভাষায় হুকুমকে মূল থেকে শাখার দিকে স্থানান্তরিত করাকে কিয়াস বলা হয়। যেমন উত্তুত কোন বিষয়ের সমাধান কুরআন, সুন্নাহ ও ইজমার মধ্যে পাওয়া না গেলে সে বিষয়ে কিয়াসের আশ্রয় গ্রহণ করা জরুরী হয়ে পড়ে। এমন কতগুলো বিষয় উদ্ভুত হয়েছে যেগুলো সম্পর্কিত বিধান শরীয়তে সরাসরি বিদ্যমান নেই, কিন্তু উক্ত বিষয়গুলোর সাথে সাদৃশ্যপূর্ণ কতগুলো বিষয় বিদ্যামান রয়েছে।' এমতাবস্থায় প্রথমে বিদ্যমান বিষয়ের ক্ষেতে প্রযোজ্য বিধানাবলীর কারণসমূহ নির্ণয় করতে হবে। অতঃপর উক্ত কারণসমূহ উত্তুত বিষয়সমূহের মধ্যেও পাওয়া গেলে সেক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে ।*০ বিচারপতি শহীদ আবদুল কাদির আওদাহ র. বল্লেন, যে বিষয় সম্পর্কে শরীয়তের নস সুস্পষ্ট বিদ্যমান নেই সেই বিষয়টি কারণসমূহের অভিন্নতার ভিত্তিতে এমন একটি বিষয়ের সাথে মিলানো, যার সম্পর্কে শরীয়তের নস ভিত্তিক বিধান বিদ্যমান আছে তাকে কিয়াস বলে ।০৩ মালিকী মাযহাবের ফকীহগণ নিয়োক্ত সংগা প্রদান করেছেন এভাবে, কারণসমূহ বিবেচনাপূর্বক নির্গত বিধানকে মূল বিধানের সাথে সঙ্গতিপূর্ণ করার প্রক্রিয়াকে কিয়াস বলে। ইমাম আবু হানিফা, মালিক ও আহমাদ ইবনে হাম্বল র. কোন বিধান প্রণয়নের জন্য ইসতিহ্সানকে শরীয়তের দলীল মনে করেন। ইমাম মালিক র. হতে বর্ণিত আছে, “ইসতিহ্সান জ্ঞানের উনিশ ভাগের এক ভাগ” ।৬ ইসতিহ্সান শব্দের আভিধানিক অর্থ- কোন কাজ বা বিষয়কে কল্যাণকর মনে করা । ফকীহগণের পরিভাষায়, যদি প্রকাশ্য কিয়াস একটি হুকুম কামনা করে আর হাদীস বা ইজমা অথবা গোপন কিয়াস এ কথার বিপরীত কামনা করে এমতাবস্থায় কিয়াস ত্যাগ করে বিপরীত হুকুমের উপর আমল করাকে ইসতিহ্‌সান বলে । ইসতিহসানের সমর্থনে বা' এর প্রতি ইঙ্গিতবাহী নির্দেশ কুরআন মাজীদে বিদ্যমান আছে। আল্লাহ তাআলা বলেন, “অতএব সুসংবাদ দাও আমার রান্দাদেরকে যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে। তাদেরকে আল্লাহ সতপথে পরিচালিত করেন এবং তারাই বোধ শক্তিসম্পন্ন।”* অন্য আয়াতে আল্লাহ বলেন, “এবং তোমার সম্প্রাদায়কে যা উত্তম তা গ্রহণ করতে নির্দেশ দাও ।”৩৮ মাসালিহ মুরসালা ইমাম ইবনে তাইমিয়া র. বলেন, মুজতাহিদ যে কাজের মধ্যে প্রাধান্মযোগ্য কল্যাণ নিহিত আছে বলে মনে করেন এবং শরীয়তে উক্ত কাজের বিপরীত কোন নির্দেশ বিদ্যমান নেই তাকে মাসালিহ মুরসালা বলে । ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।