৮৬ ইসলামী আইন ও বিচার মহানবী স. আরও বলেছেন, “তোমরা আমার নিকট থেকে তোমাদের হজ্বের নিয়ম- কানুন গ্রহণ করো” ।২৬ এভাবে মহানবী স. নিজের কথা, কাজ ও মৌন সম্মতির মাধ্যমে অসংখ্য বিধি-নিষের্ধ আল্লাহর নির্দেশক্রমে কার্যকর করেছিলেন। কিছু কিছু কাজ এমন ছিল যা শুধু তার নিজের জন্য নির্দিষ্ট ছিল, উম্মতের জন্য নয়। যেমন, সাওমে বিসাল (বিরতিহীন রোযা), একত্রে চার-এর অধিক বিবাহ এবং বিনা দেনমোহরে বিবাহ করার বিষয় । আল্লাহ বলেন, “এ বিধান বিশেষ করে তোমারই জন্য” 1২৭ আল্লাহ্র কিতাব আল কুরআন এবং রাসুল স.-এর আল-হাদীস, এ দু'টির মধ্যে প্রথমোক্ত উৎসে কোন বিষয়ের সমাধান না পাওয়া গেলে দ্বিতীয় উৎসে তা অনুসন্ধান করতে হবে। এ উৎসেও যদি কোন সমাধান পাওয়া না যায় তাহলে ইজতিহাদ করে মাসালিহ মুরসালাহ, উরফ (প্রথা), ইজতিহাদ, ইসতিদলাল প্রভৃতি শরীআহ আইনের মর্যাদা লাভ করে। নিয়ে উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো-_ আল-ইজমা শরীআহ আইনের তৃতীয় প্রধান উৎস হচ্ছে ইজমা । এর সংগা নিরূপণে ফকীহগণের একাধিক অভিমত বিদ্যমান। ইজমা শব্দটি আরবী । এর আভিধানিক অর্থ একমত্য হওয়া । আর শরীয়তের পরিভাষায়- “একই যুগের উম্মতে মুহাম্মদীর সকল সৎ কর্মশীল মুজতাহিদ কর্তৃক কোন বাচনিক ও কর্মসূচক ব্যাপারে একমত্য পোষণ করাকে আল্ ইজমা বলে।২” কুরআন মাজীদ ও হাদীস দ্বারা ইজমার গ্রহণযোগ্যতা ও বৈধতা প্রমাণিত। কুরআন মাজীদে আল্লাহ্ বলেন, “তোমরা আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী” ।২ অপর এক আয়াতে আছে, তোমরা যদি না জান তবে জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞাসা কর” ।৬ নবী স. বলেছেন, “নিশ্চয় আমার উম্মত ভ্তরষ্টতার উপর একমত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন বড় জামাআতের সাথে সম্পৃক্ত থাকবে ।”** আল-কিয়াস কিয়াস ইজতিহাদের অন্তর্ভুক্ত এবং শরীআহ আইনের ব্যাপকতর ও গুরুতৃপূর্ণ উৎস হিসেবে স্বীকৃত। কুরআন, .সুন্নাহ ও ইজমার পরে কিয়াস হলো ইসলামী ফিক্হের অন্যতম একটি উৎস। কিয়াস শব্দটি আরবী। এর আভিধানিক অর্থ- অনুমান করা, ///.10707079071.001)
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।