ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

শরীআহ আইনের উৎস ও বৈশিষ্ট্য ৮৫ তাআলা বলেন, “তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ্‌ তোমাকে যা জানিয়েছেন সে অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা কর; এবং বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করো না” ।২০ মহানবী স.-এর সময়ে কোন সমস্যা দেখা দিলে কিংবা কোন ঘটনা সংঘটিত হলে তিনি আল্লাহ্‌র পক্ষ থেকে ওহীর অপেক্ষায় থাকতেন এবং ওহী নাহিল হওয়ার সাথে সাথে তিনি তা বাস্তবায়ন শুরু করতেন। আল্‌্-কুরআনে এ বিষয়ে উল্লেখ আছে, “আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ করি। সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ কর। অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। তোমরা যেখানেই থাক না কেন তাঁর দিকে মুখ ফিরাও এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে, উহা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য । তারা যা করে, সে সম্বন্ধে আল্লাহ্‌ অনবহিত নন” ।২ আল-হাদীস ইসলামে আল-কুরআনের পরেই আল-হাদীস শরীআহ আইনের দ্বিতীয় প্রধান উৎস। আল-কুরআনের কোন বিধি-বিধান সংক্ষিপ্ত হলে মহানবী স. তার প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। আল্-কুরআনে কোন প্রসঙ্গে বিধি-বিধান না পাওয়া গেলে মহানবী সূ. ওহী প্রাপ্তির অপেক্ষায় থাকতেন। কারণ তিনি শরীয়তের ব্যাপারে নিজে কিছু বলতেন না । এ প্রসঙ্গে কুরআন মাজীদে আছে, “সে মনগড়া কথাও বলে না; ইহা তো ওহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়” ।২২ ূ্‌ মহাননী হযরত মুহাম্মদ স. বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিতেন। সে বিধি- বিধানসমূহ ও এই ধরনের বহু ঘটনা হাদীসের গ্রন্থাবলীতে সংকলিত হয়েছে। এর অধিকাংশ মহানবী স.-এর জীবদ্দশায় সাহাবাগণ' কর্তৃক মৌখিকভাবে, লিখিতভাবে ও বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রচলিত ছিল। সে বিধি-বিধান মেনে নেওয়ার জন্য মুসলমানগণকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল কুরআনে বলা হয়েছে, “রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক এবং তোমরা আল্লাহ্‌কে ভয় কর; আল্লাহ শাস্তিদানে কঠোর” ।২৩ অপর এক আয়াতে সকল ব্যাপারে মহানবী স. কে অনুসরণ করার জন্য আহ্বান জানিয়ে বলা হয়েছে, “বল, তোমরা যদি আল্লাহকে ভালবাস. তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ্‌ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু” ।২৪ এছাড়া মহানবী স. স্বয়ং ঘীকে অনুসরণ করার জন্য আহ্বান জানাতেন। যেমন তিনি বলেছেন, “আমাকে যেরূপ নামায পড়তে দেখছো, তোমরাও ঠিক সেভাবে নামায পড়বে” ।২৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।