ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ ইসলামী আইন ও বিচার আইন। কাজেই শরীআহ আইন হচ্ছে মানব জাতিকে এই পৃথিবীতে সীরাতে মুস্তাকীমের পথে পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে সুবিন্যস্ত বিধান।১* (গ) শরীআহ আইনের সংগা প্রদান করতে গিয়ে মওলানা মুহাম্মদ আব্দুর রহীম বলেন, যে আইন মানুষের পূর্ণ অধিকারের স্বীকৃতি প্রদান করে তাই শরীআহ আইন।১* সহ ভাইদের কর শরীআহ আইন হল মানুষের বিশ্বীসের রক্ষাকবচ ও সার্বজনীন কল্যাণের উৎস। সভ্য সমাজ গঠন ও উন্নততর মানব সভ্যতার বিকাশে শরীআহ আইনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই শরীআহ আইন মানবজাতিকে কল্যাণ ও সমৃদ্ধির পথে পরিচালিত করে এবং স্বার্থপরতা, ধ্বংস, পতন ও ক্ষতির হাত থেকে মানব সভ্যতাকে রক্ষা করে। শরীআহ আইন মানুষের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সহায়ক। পবিত্র কুরআনে বলা হয়েছে, “কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনও কবুল হবে না এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত” |” অত্র আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে, মুমিন ব্যক্তির জন্য শরীআহ আইন ব্যতীত মানব রচিত আইন কোন অবস্থাতেই গ্রহণ করার সুযোগ নেই। মহান আল্লাহ আরো বলেন: “যারা আল্লাহ্র বিধানমত ফয়সালা না করে তারা কাফির”(অবিশ্বাসী)।১ “যারা আল্লাহ্‌র বিধানমত ফয়সালা না করে.তারা যালিম (অত্যাচারী)”1১* “যারা আল্লাহ্‌র বিধানমত ফয়সালা করে না তারা ফাসিক” (পোপিষ্ট)১৮ বলে আখ্যায়িত হবে। আল্লাহ আরো বলেন- “তোমাদের প্রতিপাশ্গকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা ক্চার অনুসরণ কর এবং তাঁকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ ১৯ কর” ।”: শরীআহ আইনের উৎস মহানবী হযরত মুহাম্মদ স.-এর সময়ে তীর প্রবর্তিত আইন ব্যবস্থায় শরীআহ আইনের প্রধান উৎস হচ্ছে, (১) মহাগ্রসন আল কুরআন এবং (২) আল-হাদীস। আল কুরআন মহানবী হযরত মুহাম্মদ স.-এর সময়ে প্রবর্তিত আইন ব্যবস্থার প্রধান উৎস হলো আল কুরআন । যে সমস্ত বিধান আল্লাহ্র পক্ষ থেকে নাধিল হতো মহানবী স. তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতেন। তার ফয়সালা সাধারণত আল-কুরআনের নির্দেশ দ্বারা সম্পন্ন হতো। এ ব্যাপারে তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্টও ছিলেন। আল্লাহ ///.10707079071.00)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।