ইসলামী আইন ও বিচার জুলাই-সেপ্টেম্বর £ ২০১০ বর্ধ৬, সংখ্যা ২৩, পৃষ্ঠা ৮১-৯৪ শরীআহ আইনের উৎস ও বৈশিষ্ট্য : একটি পর্যালোচনা মোঃ মাসুদ আলম" মোহাম্মদ মিজানুর রহমান"* সারসংক্ষেপ [মহান আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি জীবন বিধান যেখানে মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান দেওয়া আছে। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, জাতীয়, আন্তর্জাতিক নীতি, বিচারব্যবস্থাসহ সকল বিষয়ের পূর্ণাঙ্গ দিক-নির্দেশনা আছে এতে । বিচারব্যবস্থা এমন একটি গুরুতৃপূর্ণ বিষয় যার স্বাধীনতার উপরে একটি দেশের সুশাসন এবং জাতির কল্যাণ নিহিত। স্বাধীন বিচারব্যবস্থা বলতে আমরা যা বুঝি শরীআহ বিচার ব্যবস্থা তারই নমুনা। কোন রাষ্ট্রে ও সমাজে শররীআহ বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলে সে রাষ্ট্র ও সমাজে শাস্তি প্রতিষ্ঠিত হতে পারে। শরীআহ বিচারব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এক বিরাট নি'আমত। তাই শরীআহ বিচারব্যবস্থা প্রতিটি রাষ্ট্র ও সমাজে শাস্তি প্রতিষ্ঠা ও মানব জাতির কল্যাণের লক্ষে একান্তভাবেই প্রয়োজন । বক্ষ্যমাণ প্রবন্ধে শরীআহ আইন এর উৎস ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে ।] আইনের পরিচয় আইনের একটি সর্বজন গৃহীত সংগা দেওয়া কঠিন। এর সংগা এত ব্যাপক যে, শুধুমাত্র কয়েকটি শব্দ দ্বারা একে সুস্পষ্টভাবে প্রকাশ করা সম্ভব নয়। তবুও আইনের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষকে বোঝার জন্য আইন শান্ত্রবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংগা নির্ধারণের চেষ্টা করেছেন। . বাংলা ভাষায় আইন শব্দটিকে বুঝতে ইংরেজীতে দু'টি শব্দের ব্যবহার লক্ষ করা যায়- 1-2/ এবং 4০. আইনের মূলে যে সূত্র আছে তাকে [9৬ বলা হয়। যেমন, * সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । ** এম. ফিল গবেষক, ইসলাষিক স্টাডিজ বিভাগ, চাকা বিশ্ববিদ্যালয় । ///.10907079091.00])
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।