ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

আইনও তাদের মর্যাদা রক্ষা করেনি। এটা আজ থেকে সাড়ে তিন বা চার হাজার বছর আগের ঘটনা । মানুষের সভ্যতা তখনো অতদূর এগোয়নি। কিন্তু আজকের সুসভ্য এবং সে সময়ের চাইতে অনেক বেশি তথ্যাভিজ্ঞ মানুষও এই ক্ষতিকর প্রবণতা থেকে মুক্ত নয়। আজকের বিশ্বে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে গোপনে ও প্রকাশ্যে যতগুলো অসি ও মসি যুদ্ধ চলছে সবগুলোর মধ্যে রয়েছে এই আইনের নামে আইন ভংগের প্রবণতা । আইনের নামে বেআইনি কাজ কারবার । বিশ্বে মহাশক্তিধরদের মধ্যে যদি আইনের মর্যাদা রক্ষা করার এবং আইনের শির উঁচু রাখার প্রবণতা কাজ করতো তাহলে বিশ্ব অশান্ত হয়ে উঠতো না। দুর্বল প্রবলের থাবায় নিষ্পিষ্ট হতো না। আমাদের দেশেও একই কথা । ক্ষমতাধররা যদি আইনকে মর্যাদা দান করেন, আইনের নামে বেআইনি কাজ না করেন, আইনকে পাশ কাটিয়ে এবং তার মনগড়া ব্যাখ্যা দিয়ে উদোর পিপ্ডি বুধোর ঘাড়ে না চাপান তাহলে দেশে ইনসাফ প্রতিষ্ঠার পথে বাধা থাকে না। তারাও বাঁচেন, দেশের মানুষও বাঁচে। তাদের মর্ধাদা বাড়ে, দেশের মর্ধাদাও বাড়ে। শাসকদের উচিত বনি ইসরাঈলী প্রতারণায় উদ্দুদ্ধ না হয়ে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত করা । আবদুল মান্নান তালিব সন সংসং সং সবসস সংসংসও সস পত্রিকার কলেবর ও মূল্যবৃদ্ধি আমাদের বিজ্ঞ ও সহৃদয় পাঠকবর্গ অবশ্যই জানেন ইসলামী আইন ও বিচার পত্রিকাটির মাধ্যমে আমরা ইসলামী আইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং এ দেশে ইসলামী আইনের ব্যাপক প্রচার ও প্রসারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য পত্রিকাটিকে অবশ্যই আমাদের একটি বিশেষ মানে উন্নীত করতে হবে | এসব দিক বিবেচনা করে পত্রিকার সাইজ ও কলেবর বৃদ্ধি করে আমরা যে অবস্থায় এসে পৌছেছি তাতে ১৬০ পৃষ্ঠার এ পত্রিকাটির দাম দুর্মূল্যের বাজারে ১০০ টাকার কম রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আশা করি আমাদের শুভাকাংখী ও সহদয় পাঠকবর্গ বিষয়টিকে সহানুভূতির দৃষ্টিতে বিবেচনা করবেন । ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।