৭৮ ইসলামী আইন ও বিচার উপসংহার যুক্তি ও বুদ্ধির দাবি হল, নিজ পরিবার ও গোত্রের মধ্যে মানুষকে অবশ্যই একে অপরের সাহায্য করতে হবে, সমবেদনা ও কল্যাণকামিতার পরিচয় দিতে হবে। অন্যের লাভ-লোকসানকে নিজের লাভ-লোকসান মনে করতে হবে। আর এটা এমন সম্পর্ক ছাড়া সম্ভব নয়, যার পিছনে তাকে সুদৃঢ় করার জন্য থাকবে বাইরের উপকরণ এবং নিরাপদ রাখার জন্য থাকবে উত্তরাধিকার সূত্রে চলে আসা রীতি-নীতি । এ ক্ষেত্রে “জিবিল্লাত' বলতে বোঝানো হয়েছে, পিতা-পুত্র, ভাই-বোন এবং অনুরূপভাবে কিছু সংখ্যক আত্রীয়-স্বজনের মধ্যে বিরাজমান সম্পর্ককে । আসবাবে খারিজী বা বাইরের উপকরণ দ্বারা পারস্পরিক বন্ধুতু, সম্প্রীতি, সমবেদনা প্রভৃতি বোঝানো হয়েছে। কেননা এসব বিষয় একের বিপদ-আপদে অপরকে এগিয়ে যেতে এবং সাহায্য-সহযোগিতা করতে উদ্বুদ্ধ করে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে ওঠার জন্য শরীয়ত যে সব বিষয় অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে এবং না করার জন্য নিন্দা করেছে, সেগুলোকে সুন্নাত বলা হয়। যেমন শরীয়ত নির্দেশ দিচ্ছে সমবেদনা অত্যাবশ্যকীয় বিষয়। যারা তা করবে না, তারা পাপী। এরূপ বাধ্যতামূলক করার কারণ হল, অনেক সময় দেখা যায়, কোন কোন মানুষ মন্দ ধ্যান-ধারণার বশবর্তী হয়ে সমবেদনার মত উত্তম কাজগুলো করে না। অথচ তারা অনেক অপ্রয়োজনীয় ও খারাপ কাজ করার জন্য প্রস্তুত থাকে । এরূপ অবস্থায় এ জাতীয় ভাল (চারিত্রিক) বিষয়গুলো বাধ্যতামূলক করা প্রয়োজনীয় হয়ে পড়ে । যেমন পীড়িতকে দেখতে যাওয়া, বিপদগ্রস্ত খেণগ্রস্ত, বন্দী প্রভৃতি) লোককে মুক্ত করা, দিয়াত (আত্মীয়দের উপর ধার্যকৃত) বা শোণিতপাতের ক্ষতিপূরণ পরিশোধ করা, নিজের রক্ত সম্পর্কের ঘনিষ্ঠ দাসকে মুক্ত করা প্রভৃতি বিষয় । আর মানুষ যখন মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দীড়ায় এবং ধন সম্পদের আশা ছেড়ে দেয় কেবল তখনই এ ধরনের সাহায্য-সহযোগিতা করার সব চাইতে বেশি উপযুক্ত সময়। কেননা এ সময় তার জন্য প্রয়োজন হয় নিজের ধন-সম্পদ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কাজে অধিক পরিমাণে ব্যয় করা নতুবা তা মৃত্যুর পর নিজের আত্ীয়-স্বজনদের জন্য রেখে যাওয়া এরূপে যে, তা তাদের সাহায্য-সহায়তা করবে। যাই হোক, ধন-সম্পদ বন্টনের জন্য এটা (উত্তরাধিকার আইন) একটা উত্তম পদ্ধতি। কাজেই ইসলাম স্বীকৃত উত্তরাধিকার আইন মেনে নেয়া হলে হকদার তার ন্যায্য অধিকার লাভ করে, অপরদিকে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণে এটি বিরাট ভূমিকা পালন করতে পারে। তথ্যনির্দেশ ১. আল-মুনজিদ, আল-মাতবা আশ-শারকিয়া, লেবানন : ২০০০, পৃ.৮৯৫ ২. ইবনে মাজা, ইমাম, স্নান, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০২, অধ্যায় : আল ওসায়া, অনুচ্ছেদ : নং-৫, হাদীস নং-২৭০৮ ০।এ। 95899 থ০ ০৯১১ 01 ০০ ০৯৯ ৪1 এ১১ ১৩ 0. ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।