ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের উত্তরাধিকার আইন ৭৭ নিতে হয়,ব্যবসা, উপার্জনে তাকেই সাহায্য-সহযোগিতা করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। এসব কারণে তাকে নারীর ছিগুণ দেয়াই সঠিক ও যুক্তিযুক্ত ।২২ মীরাসের বিধান বর্ণনার শেষে আল্লাহ বলেছেন, “এটি আল্লাহর নির্দেশ আর আল্লাহ সর্বজ্ঞ।” এর দ্বারা আল্লাহ তাআলা এ সকল লোকদের হুঁশিয়ার করে দিয়েছেন যারা আল্লাহ প্রদত্ত মীরাসী আইনের গভীর তত্ব উপলব্ধি করতে অক্ষম, এ ব্যাপারে যাদের জ্ঞান অজ্ঞতার পর্যায়তুক্ত এবং যারা নিজেদের অপরিপক্ক বুদ্ধির সাহায্যে আল্লাহর আইনের ত্রুটি দূর করতে চায়। আল্লাহর জ্ঞানের কথা উচ্চারণ করার পেছনে দু'টি কারণ রয়েছে। এক. যদি এ আইন ও বিধানের বিরুদ্ধাচরণ করা হয় তাহলে মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাচতে পারবে না । দুই. আল্লাহ যে অংশ যেভাবে নির্ধারণ করেছেন তা একেবারেই নির্তুল। কারণ যে বিষয়ে মানুষের কল্যাণ ও সুবিধা তা মানুষের চেয়ে আল্লাহ ভাল জানেন | মীরাসের বিধান যে দু'টি আয়াতে বর্ণিত হয়েছে তার পরবর্তী দুই আয়াতে আল্লাহ বলছেন : “এসব আল্লাহর নির্ধারিত সীমা । কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে, যার. পাদদেশে নদী প্রবাহিত; সেখানে তারা স্থায়ী হবে এবং এটা মহাসাফল্য। আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তাঁর নির্ধারিত সীমালংঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন; সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।”২ এর মাধ্যমে আল্লাহ বলেছেন যে, যারা মীরাসী আইন পরিবর্তন করে বা আল্লাহর নির্ধারিত সীমালংঘন করে এভাবে যে, যারা স্থায়ীভাবে মেয়েদেরকে বঞ্চিত করে বা যারা কেবল বড় ছেলেকে মীরাসের হকদার গণ্য করে বা কুরআন নির্ধারিত মীরাস বণ্টন পদ্ধতি পুরোপুরি পরিহার করে “যৌথ পারিবারিক সম্পত্তি' হিসেবে একে ব্যবহার করে বা ছেলে ও মেয়ের অংশ সমান করে তারা সবাই সীমালংঘনকারী এবং এদের সবার জন্য রয়েছে অপমানজনক শাস্তি । ইসলামী উত্তরাধিকার আইনে ধন-সম্পদ বন্টনের যে পদ্ধতি রয়েছে তা অত্যন্ত ন্যায়ানৃগ ও সুবিন্যন্ত। এ পদ্ধতি সুষ্ঠুভাবে গ্রহণ করা হলে এবং সমাজে এর প্রচলন ব্যাপক হলে পুঁজিবাদসুলভ সম্পদ কেন্দ্রিভূত হবার কোন সম্ভাবনা থাকবে না। ফলে সমাজে একদিকে জমিদারী জায়গীরদারী প্রথার বিলোপ ঘটবে, অন্যদিকে মানুষের দুঃখ-দুর্দশীও বৃদ্ধি পাবে না। কেননা ইসলামী উত্তরাধিকার আইনে সম্পদ উপকরণ সব সময় আবর্তনশীল থাকে । এক হাত থেকে বেরিয়ে অপর হাতে পৌছার দরুন তার দ্বারা কম-বেশি সবাই উপকৃত হতে থাকে। শাহ্‌ ওয়ালীউল্লাহ দিহলবী র. তার 'হজ্জাতুল্লাহিল বালিগা' গ্রন্থে এ বিষয়ের উপর “আল্-ফারায়িয' শীর্ষক একটি প্রবন্ধ লিখেছেন। তাতে তিনি এ সম্পর্কে অত্যন্ত বিস্তারিত ও সারগর্ভ আলোচনা করেছেন। প্রবন্ধটি প্রণিধানযোগ্য ।২৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।