৭৬ ইসলামী আইন ও বিচার তখন মীরাসের আয়াত নাযিল হয়। মীরাসের আয়াত নাযিল হলে রসূল স. মেয়েদের চাচার কাছে লোক পাঠিয়ে বলেন : সা“দের মেয়েদের তার সম্পদের তিনভাগের দু'ভাগ দিয়ে দাও এবং তাদের মাকে আট ভাগের একভাগ দাও। আর. বাকী অংশ তোমার ।”২০ যখন এ মর্মে ওহী নাধিল হয় যে, ছোট ছোট ছেলে এবং স্ত্রীলোকেরা এবং পিতা- মাতা সম্পত্তির উত্তরাধিকারী হবে, তখন মুসলমানদের কেউ কেউ এটাকে অপসন্দ করে। তারা বলতে থাকে, “আমরা কি আমাদের স্ত্রীদেরকে পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক অথবা আট ভাগের এক অংশ এবং মেয়েদেরকে দু' ভাগের এক ভাগ দিয়ে দেব, এমন কি ছোট ছোট ছেলে-মেয়েদেরকে সম্পত্তির উত্তরাধিকারী করে দেব অথচ এদের কেউই যুদ্ধ করার যোগ্যতা রাখে না? এদেরকে মালে গনীমত দেয়াও তো বৈধ নয়। যা হোক, এখন এ ব্যাপারে নীরব থাকাই উচিত। খুব সম্ভব রসূলুল্লাহ স. বিষয়টি ভুলে গেছেন। আর যদি ভুলে না থাকেন তাহলে আমরা তাঁকে এ আইনটি পরিবর্তন করার জন্য বলব। কিছু লোক শেষ পর্যন্ত রসূলুল্লাহ স.-কে বলেই ফেলল, “হে আল্লাহর রসূল! আমরা কি মৃত ব্যক্তির মেয়েকেও তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক দিয়ে দেব অথচ সে ঘোড়ায় আরোহণ করতে পারে না এবং শত্রুর সাথে লড়তেও জানে না? আমরা কি ছোট ছেলেকেও সম্পত্তির অধিকারী করে নেব অথচ সে কোন কিছুই করতে পারে না।২১ পর্যালোচনা মীরাস বা উত্তরাধিকার আইনের মধ্যে যে বিষয়টি আমাদের দেশে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত সে বিষয়টি আমি এখানে সংক্ষেপে পর্যালোচনা করব। মীরাসের ব্যাপারে এটি প্রথম ও প্রধান মৌলিক বিধান যে, পুরুষের অংশ হবে নারীদের দ্বিগুণ। যেহেতু পারিবারিক জীবনে শরীয়ত পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্বের বোঝা বেশি দিয়েছে এবং অনেকগুলো অর্থনৈতিক দায়িত্ থেকে নারীদের মুক্তি দিয়েছে । যেমন বিবাহের সময় ছেলেকে মহরানা দিতে হয় যা তার জন্য ফরয। আর মেয়ে এই মহরানা লাভ করে। বোনদের বিয়ে-শাদীর ব্যবস্থা করা এবং তাতে খরচ করা শরীয়ত ভাইয়ের দায়িত্বে রেখেছে। এ ব্যাপারে বোনের কোন দায়িত্ব নেই। বাবা-মায়ের দিকের আত্মীয়-স্বজন ও শ্বশুর বাড়ির দিকের আত্মীয়-স্বজন সবাইকে আদর-আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব, নারীর দায়িত্ নয় ইত্যাদি। এ সব কারণে মেয়েদের অংশ পুরুষদের তুলনায় কম রাখা হয়েছে এবং এটিই ইনসাফের দাবি। এ প্রসংগে ইমাদুদ্দীন ইবনে কাছীর বলেছেন, “আল্লাহ তাআলা পুরুষ ও নারীর মাঝে পার্থক্য করেছেন, তিনি নারীর জন্য পুরুষের অর্ধেক অংশ নির্ধারণ করেছেন। তা এজন্য যে, পুরুষকে খরচের ভার বহন করতে হয়, বিভিন্ন দায়িত্ ///.10907079071.001)
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।