ইসলামের উত্তরাধিকার আইন ৭৫ এর কাছে নিবেদন করি, “হে আল্লাহর রসূল! আমি আমার সম্পত্তিকি করব? আমার তো কয়েকজন বোন আছে? রসূলুল্লাহ স. কোন উত্তর দিলেন না, এমন সময় উত্তরাধিকার সম্পর্কিত আয়াত নাযিল হলো ।১৮ “আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন : একজন পুরুষের অংশ দু' জন নারীর অংশের সমান। অতঃপর যদি নারীই হয় দু'য়ের অধিক, তবে তাদের জন্য এঁ সম্পদ তিন ভাগের দু'ভাগ যা মৃত ব্যক্তি ত্যাগ করে মারা যায় এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতা-মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যাজ্য সম্পত্তির ছয় ভাগের একভাগ, যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতা-মাতাই ওয়ারিস হয়, তবে মাতা পাবে তিন ভাগের একভাগ । অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে ছয় ভাগের একভাগ, ওসিয়তের পর যা করে মরেছে কিংবা খণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জান না। এটা আল্লাহ কর্তৃক নিরধারিত অংশ, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর তোমাদের হবে অর্ধেক সম্পত্তি, যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোন সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের হবে এক-চতুর্থাংশ এ সম্পত্তির যা তারা ছেড়ে যায়; ওসিয়তের পর, যা তারা করে এবং খণ পরিশোধের পর! স্ত্রীদের জন্য এক-চতুর্থাংশ হবে এ সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে । আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্য হবে এ সম্পত্তির আট ভাগের একভাগ, যা তোমরা ছেড়ে যাও ওসিয়তের পর, যা তোমরা কর এবং খণ পরিশোধের পর। যে পুরুষের ত্যাজ্য সম্পত্তি তার যদি পিতা-পুত্র কিংবা স্ত্রী না থাকে এবং এ মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে, তবে উভয়ের প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাবে। আর যদি ততোধিক থাকে, তবে তারা এক তৃতীয়াংশে অংশিদার হবে ওসিয়তের পর, যা করা হয় অথবা খণের পর এমতাবস্থায় যে অপরের ক্ষতি না করে। এ বিধান আল্লাহর। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।”১* অতঃপর উত্তরাধিকার আইন আরো ব্যাপকতা লাভ করল এবং তাতে প্রতিটি লোকের অংশই নির্ধারিত হয়ে গেল। মীরাসের আয়াত নাধিল হওয়ার ব্যাপারে জাবির রা. থেকে আরেকটি হাদীস বর্ণিত হয়েছে। জাবির রা. বলেন : সা“দ ইবনে রবী" রা.-এর স্ত্রী তার দু'টি সন্তান নিয়ে রসূলুল্লাহ স.-এর কাছে এসে বললেন : “হে আল্লাহর রসূল! এরা সাঁদের মেয়ে। এদের বাবা আপনার সাথে ওছহুদের যুদ্ধে গিয়ে শাহাদত বরণ করেছেন। এদের চাচা তাদের সমস্ত সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে। এদের জন্য কোন কিছু রাখেনি। সম্পদ ছাড়া তো এদের বিয়ে দেয়া যাবে না অর্থাৎ সহায়-সম্পত্তিহীন এ মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। রসূলুল্লাহ স. বললেন : আল্লাহ এ ব্যাপারে ফয়সালা করবেন। //4.10907079071.00)
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।