ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৭8 ইসলামী আইন ও বিচার সাহায্য করা তোমাদের কর্তব্য, যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে নয়। তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।”১৩ অতঃপর উত্তরাধিকার আইনকে ব্যাপকতর করা হলো । বাবা-মা ও অন্যান্য আত্মীয়- স্বজনের জন্য ওসিয়ত করার বিধান নিম্নলিখিত আয়াতের ভিত্তিতে জারি করা হলো। “তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন-সম্পত্তি রেখে যায় তবে ন্যায়ানুগ প্রথামত তার পিতা-মাতা ও আত্ীয়-স্বজনের জন্য ওসিয়ত করার বিধান তোমাদেরকে দেয়া হল, তা মুত্তাকীদের জন্য একটি কর্তব্য ।”১* ইসলাম মানুষকে ওসিয়ত করার স্বাধীনতা দিয়েছে সত্য, তবে এ ওসিয়তের পরিমাণ মোট সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি হতে পারবে না। কারণ এর চেয়ে বেশি হলে আত্মীয়- স্বজনরা বঞ্চিত হবে। সাদ ইব্নে আবী ওয়াক্কাস রা. বলেন, রসূলুল্লাহ স. বিদায় হজ্জের বছর আমাকে দেখতে আসেন। আমি বললাম, হে আল্লাহর রসূল! আমার রোগ দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে আমার এ অবস্থা । আমার সম্পদ অনেক কিন্ত একটি মাত্র মেয়ে ছাড়ী আমার অন্য কোন উত্তরাধিকারী নেই। আমি কি আমার সম্পদের দুই-তৃতীয়াংশ দান করব? তিনি বললেন : না। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন : না। আমি বললাম, তাহলে এক-তৃতীয়াংশ? তিনি বললেন: হ্যা, এক তৃতীয়াংশ । আর এক-তৃতীয়াংশও অনেক ।”১ আবার যারা আইনগতভাবে সম্পদের উত্তরাধিকারী তাদের ক্ষেত্রে কোন প্রকার ওসিয়ত কার্যকর হবে না। রসূলুল্লাহ স. বলেছেন: “নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক নির্ধারিত করে দিয়েছেন সুতরাং উত্তরাধিকারীর জন্য কোন ওসিয়ত করা যাবে না।”১৬ ওসিয়তের অধিকার দ্বারা ইসলামী উত্তরাধিকার আইনকে সবঙ্গি সুন্দর করা হয়েছে। কোন সম্পদশালী মুসলিম যদি জানে যে, তার একজন নিকটাত্মীয় (যেমন মৃত ছেলের ঘরের নাতি-নাতনি) সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে তাহলে সে ওসিয়তের মাধ্যমে তাকে সম্পদের উত্তরাধিকারী করে যেতে পারে। বদর, উহুদ প্রভৃতি যুদ্ধে, ওসিয়ত করে যেতে পারেন নি এমন বহু সাহাবী শহীদ হন। ফলে তাদের সম্পত্তি কিভাবে বণ্টন করা হবে সে প্রশ্ন দেখা দেয়। আউস ইবনে সাবিতের বিধবা স্ত্রী রসূলুল্লাহ স.-এর খিদমতে নিবেদন করেন যে, তার স্বামীর মৃত্যু হয়েছে অথচ তিনি এবং তার ছোট ছোট মেয়েরা আউসের পরিত্যক্ত সম্পত্তি থেকে কিছুই পান নি। কেননা, পুরো সম্পত্তিটাই পুরুষ উত্তরাধিকারীরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়ে গেছে ।৯* জাবির ইবনে আবদুল্লাহ বলেন, রসূলুল্লাহ স. আমাকে দেখার জন্য এলেন। আমি চেতনাহীন ছিলাম । রসূলুল্লাহ স. ওযু করেন এবং ওযু করার পর পাত্রে যে পানি ছিল তা আমার উপর ছিটিয়ে দেন। ফলে আমার চেতনা ফিরে আসে । আমি রসূলুল্লাহ স. ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।