ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের উত্তরাধিকার আইন ৭৩ ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম, তাই উত্তরাধিকারের ক্ষেত্রে সমরযোগ্যতার কোন গুরুত্ব নেই। ইসলামের দৃষ্টিতে, শুধু মৃতের বংশধর এবং নিকটাত্রীয়রাই তার পরিত্যক্ত সম্পত্তির-উত্তরাধিকারী হতে পারে, অন্য কেউ নয়। মৃতের সন্তান-সন্ততি ছোট হোক, বড় হৌক, নারী হোক অথবা পুরুষ, তাতে কিছু যায় আসে না। তারা তাদের পিতার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। জাহেলী যুগে এ নিয়মও প্রচলিত ছিল যে, কেউ নিঃসন্তান হলে তার পালক পুত্রই সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে যেত। ইসলামী আইন অনুযায়ী, পালক পুত্র তার পালক পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে না। কেননা সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে পালক পুত্রের চেয়ে নিজের বংশের লোকেরাই অধিক যোগ্য ৷ কুরআন বলে : “পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, তা অল্পই হোক অথবা বেশিই হোক, এক নির্ধারিত অংশ ।”৯০ উপরোক্ত আয়াতে সুস্পষ্টভাবে পাঁচটি আইনগত নির্দেশ দেয়া হয়েছে। এক. মীরাস কেবল পুরুষদের নয় নারীদেরও অধিকার । দুই, যত কমই হোক না কেন মীরাস অবশ্যই বন্টিত হতে হবে । এমনকি মৃত ব্যক্তি যদি একগজ কাপড় রেখে গিয়ে থাকে এবং তার দশজন ওয়ারিস থাকে তাহলে তা ওয়ারিসদের মধ্যে ভাগ করে দিতে হবে। একজন ওয়ারিস অন্যজনের থেকে যদি তার অংশ কিনে নেয় তাহলে তা আলাদা কথা । তিন, এ আয়াত থেকে একথাও সুস্পষ্ট হয়েছে যে, মীরাসের বিধান হথাবর-অস্থাবর, কৃষি-শিল্প বা অন্য যে কান ধরনের সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে কার্যকর হবে। চার. এ থেকে জানা যায় যে, মীরাসের অধিকার তখনই সৃষ্টি হয় যখন মৃত ব্যক্তি কোন সম্পদ রেখে মারা যায়। পাঁচ. এ থেকে এ বিধানও নির্দিষ্ট হয় যে, নিকটতম আত্মীয়ের উপস্থিতিতে দূরতম আত্মীয় মীরাস পায় না।১১ যখন মুহাজিরগণ মদীনায় আগমন করেন তখন রসূলুল্লাহ স. আনসার এবং মুহাজিরদেরকে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। এর ফলে মুহাজিরগণ তাদের আনসারী ভাইয়ের সম্পত্তির উত্তরাধিকারী হতো ।” অপর দিকে মৃত ব্যক্তির নিকটাত্মীয় হিজরত না করলে স্বাভাবিকভাবেই তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হতো। এ আইনের লক্ষ খুব সম্ভব এ ছিল যে, সমস্ত মুসলমান মক্কা থেকে হিজরত করে মদীনায় চলে আসুক । কুরআন বলে: “যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু নেই; আর দীন সম্বন্ধে যদি তারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাদেরকে ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।