৭২ ইসলামী আইন ও বিচার রসূলুল্লাহ স. বলেছেন : “নিজের উত্তরাধিকারীকে মালদার অবস্থায় রেখে যাওয়া ভাল এমন অবস্থার চেয়ে যে, তুমি তাদেরকে নিঃস্ব অবস্থায় রেখে যাও এবং তারা লোকের কাছে হাত পাততে থাকে ।”২ যেহেতু উত্তরাধিকার আইন মৃত-জীবিত উভয়ের জন্যই গুরুতৃপূর্ণ, তাই এগুলো অধ্যয়ন করার উপর রসূলুল্লাহ স. অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন: “হে আবূ হুরায়রা। উত্তরাধিকার আইন তোমরা নিজেরাও শিখ এবং অন্যকেও শিখাও, কেননা তা বিদ্যার অর্ধেক” | তিনি আরো বলেছেন: “তিন ধরনের জ্ঞানই প্রকৃত জ্ঞান। এ ছাড়া বাকী জ্ঞান অতিরিক্ত । সে তিন ধরনের জ্ঞান হলো : কুরআন, সুন্নাহ ও ফারায়িয।” ন্যায়নীতির ভিত্তিতে সম্পদ বন্টিত না হওয়ার দরুন সমাজের মধ্যে অসাম্যের সৃষ্টি হয়। প্রফেসর টাসিগ বলেছেন, “উত্তরাধিকারের প্রভাব সুদূরপ্রসারী । এ কথা অত্যন্ত পরিষ্কার যে, কেবলমাত্র এ জিনিসটিই বিত্তহীন এবং বিত্তশালীদের মধ্যকার বৈষম্যকে আরো প্রশস্ত করে তোলে ।”৫ কোন ব্যক্তি স্বীয় জীবনে বহু সম্পদ সঞ্চয় করে গেলেও তার মৃত্যুর পর তার সন্তান-সম্তুতি,আত্মীয়- স্বজনের মধ্যে তা বণ্টন করে দেয়ার ব্যবস্থা ধনতান্ত্রিক পুঁজিপতি সৃষ্টির পথ চিরতরে রুদ্ধ করে দিয়েছে। এহেন সুন্দর ব্যবস্থা কেবল অসংখ্য মানুষের রক্ত শোষণকারী পুঁজিপতিদের দৃষ্টিতেই নিন্দনীয় হতে পারে, কিন্তু মানবিক সমানাধিকারের দৃষ্টিতে তা শুধু প্রশংসনীয়ই নয় বরং পরম কাম্যও বটে ।৬ ইসলামী বিশ্বকে ইসলামী উত্তরাধিকার আইনের সে অর্থনৈতিক দিকগুলো সবার সামনে তুলে ধরতে হবে, যেগুলো সম্পর্কে ভন্ ক্রেমার বলেছেন, “এগুলো হচ্ছে ইসলামী নীতিশান্ত্রের সবচেয়ে অতুলনীয় সম্পদ”? মিঃ র্যামসে বলেন, “সভ্য জগত উত্তরাধিকার আইন সম্পর্কে এ যাবত যা কিছু জানতে পেরেছে, তার মধ্যে ইসলামী উত্তরাধিকার আইন হচ্ছে সবচেয়ে বেশি যুক্তিসংগত এবং পূর্ণাঙ্গ ।”৮ ইসলামী উত্তরাধিকার আইনের ক্রমোন্নতি জাহেলী যুগের আরব অধিবাসীরা তাদের মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত রাখতো । আর তাদের স্ত্রীরা উত্তরাধিকার পাওয়া তো দূরের কথা, উল্টো নিজেরাই কোন না কোন উত্তরাধিকারীর “মীরাসে' পরিণত হতো। ঠিক এভাবে মৃত ব্যক্তির অপ্রাপ্তবয়স্ক ছেলেও পিতার উত্তরাধিকার থেকে বঞ্চিত হতো। একমাত্র প্রাপ্তবয়স্ক পুত্ররাই হত মৃত ব্যক্তির উত্তরাধিকারী এবং তাদের অবর্তমানে মৃতের অন্য কোন আত্মীয় যেমন বাপ কিংবা ভাই তার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হতো । কেননা তখনকার যুগে শুধু সে সমস্ত লোকই উত্তরাধিকারী হতে পারত যাদের মধ্যে শক্রুর বিরুদ্ধে যুদ্ধ করার মত যোগ্যতা ছিল।* অতএব শুধু মৃতের বংশধররাই যে তার উত্তরাধিকারী হবে তেমন কোন নিয়ম ছিল না। ///.10707079071.00)
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।