ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

নেকী ও সততার ছন্মাবরণে নিজেদের ঢেকে রাখে । আইনের এই কৃত্রিম সাজসজ্জা বড়ই মোহময়। আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার এই প্রবণতা যাদের মধ্যে লুকিয়ে থাকে মহান আল্লাহ সেগুলো প্রকাশ করার ব্যবস্থা করেন। যাতে করে যেসব অপরাধে তারা নিজেদের কলুষিত করতে চায় নিছক সুযোগের অভাবে যেন সেগুলো থেকে বিরত না হয়। বনি ইসরাঈলদের একটা গ্রুপ সম্পর্কে আল্লাহ বলেন, “তাদের নাফরমানীর কারণে তাদেরকে আমি ক্রমাগত পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছিলাম ।' (আল আরাফ : ১৬৩) এসব সত্য প্রত্যাখ্যানকারী অনুগহধারী লোকদের ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও এবং কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দাও ।'-(আল মুয্যাম্মিল : ১১) বনি ইসরাঈলের একটি গ্রুপের এ ধরনের অপরাধ প্রবণতার কথা কুরআনে অতি সৃত্স্ভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহর আইনে শনিবার দিনটা তাদের জন্য কেবলমাত্র ইবাদত বন্দেগীয় জন্য নির্ধারিত ছিল। এদিন ব্যবসা বাণিজ্য রান্নাবান্না ইত্যাদি দুনিয়াবী সমস্ত কাজ কারবার ভাদের জন্য নিষিদ্ধ ছিল। কিন্ত তাদের চালাক গ্র্পটি এটা মেনে নিতে পারেনি। ধীরে ধীরে আল্লাহর বিধান ভংগ করে তারা শনিবার প্রকাশ্যে দুনিয়ার সব কাজ কারবার শুরু করে দিল। আল্লাহ এই অন্যায় কাজ করার সুযোগ আরো বাড়িয়ে দিলেন। এটিই আল আরাফের ১৬৩ নম্বর আয়াতে বলা হয়েছে- “তাদেরকে আমি ক্রমাগত পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছিলাম ।' যেমন শনিবার তাদের জন্য মাছ শিকার করা মানা ছিল। এই সম্প্রদায়ের আবাস ছিল সাগরের ধারেই। আর শনিবার মাছেরা ঝাঁকে ঝাকে পানির উপরিভাগে ভেসে বেড়ীতো। চালাক লোকেরা শনিবার মাছ ধরলো না। কিন্ত সাগরের ধারে পুকুর কেটে তার মধ্যে মাছ প্রবেশের ব্যবস্থা করলো । তারপর প্রবেশের পথ-বন্ধ করে দিল। পরদিন আটকে পড়া মাছগুলো ধরলো। তারা শনিবার মাছ ধরলোনা কিন্ত শনিবার কৌশলে মাছগুলোকে বন্দী করে রবিবার ধরলো। তারা যে অপরাধপ্রবণ সুযোগ পেয়েই তার প্রমাণ দিল। তারা যে আইনের মর্যাদা রক্ষাকারী নয় বরং আইনকে পাশ কাটিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারকারী একথা প্রমাণিত হলো। আল্লাহ তাদের কঠোর শাস্তি দিয়েছেন। এমনকি তাদের মানবিক রূপের বিকৃতি সাধনা করেছেন। এ তাদের দুনিয়ার শাস্তি। আর আখেরাতে জাহান্নামের আগুনের শাস্তি তো আছেই। তারা আইনের মর্যাদা রক্ষা করেনি। কাজেই ///.1090709071.00)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।