৬৬ ইসলামী আইন ও বিচার দেওয়া, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির সুবাদে আয়, টেন্ডার জালিয়াতি ও নিম্নমানের নির্মাণ কাজ, ঘুষ ও চীদাবাজী, পারমিট লাইসেন্স হস্তান্তর ইত্যাদি অন্যতম । এসব থেকে বাঁচার একমাত্র পথ শরীয়তের বিধি পরিপালন।৭১ বৈদেশিক বাণিজ্য ঘাটতি দূরীকরণ স্বাধীনতা অর্জনের সময়ে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে যে পরিমাণ ঘাটতি ছিল এখন তা কয়েক হাজার গুণ ছাড়িয়ে গেছে। সেই ঘাটতি দূরীকরণের লক্ষে প্রয়োজন অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমদানী রোধের পাশাপাশি কঠোরভাবে চোরাচালান প্রতিরোধ করা। বিদেশে নির্ভরতা হ্রাসের জন্য কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি করে স্বনির্ভরতা অর্জনের প্রয়াসও অব্যাহত রাখতে হবে, পাশাপাশি বিদেশে আমাদের পণ্য সামগ্রির বাজার খুঁজতে হবে। এভাবে ধীরে ধীরে বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। বেকারত্ব বাংলাদেশে আজ অগণিত লোক বেকার। বেকারত্বের অভিশাপে গোটা অর্থনীতি বিপর্যস্ত। সুদ ভিত্তিক অর্থব্যবস্থায় পুঁজির যোগান পেতে হলে উদ্যোক্তাকে বিভ্তশালী হতে হবে । প্রার্থিত পুঁজির কিংবা সম-পরিমাণ কিংবা তদপেক্ষা বেশি স্থাবর-অস্থাবর সম্পত্তি জামানত রাখা না গেলে পুঁজি মিলে না। এ কারণে সুদী অর্থব্যবস্থায় কর্মসংস্থান বৃদ্ধির জন্যে বিনিয়োগ পুঁজির তীব্র সংকট দেখা দেয়। এ অবস্থায় যার যথেষ্ট জামানত দেবার সমার্থ্য আছে সেই শুধু পুঁজি পাবে এবং তার ব্যবসা-বাণিজ্য ফুলে-ফেঁপে ওঠবে। ইসলামী অর্থব্যবস্থায় অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা ও উৎপাদন কার্যক্রম পরিচালনা ইসলামী অর্থনীতির অনন্য অবদান। এ অবস্থায় পুঁজির যোগানদার ও উদ্যোক্তার মধ্যে চুক্তির ভিত্তিতে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। অতঃপর অর্জিত মুনাফা পূর্ব-স্বীকৃত হার অনুসারে উভয়ের মধ্যে ভাগ হয়। তবে ব্যবসায় লোকসান হলে পুঁজির যোগানদার তার দায়ভার গ্রহণ করবে। সুদ ভিত্তিক অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার তফাতটা এখানেই । কাজেই বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সাধ্যমত চেষ্টা করতে হবে ।২ উপরোক্ত পদ্ধতি ছাড়াও আরো কতিপয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যেষন- ইসলামী শরীআহ বাস্তবায়ন আমাদের দেশের বিদ্যমান আইন ব্যবস্থায় ইসলামী জীবনাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সব আইন-বিধান রয়েছে সেগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করা যায় তবে ইসলামী অর্থব্যবস্থা বাস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে যাবে । অন্তত পক্ষে মীরাসী ///.10907079071.001)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।