ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

মহানবী স. প্রবর্তিত অর্থপ্রশাসন ৬৫ বাটোয়ারা অন্যতম গুরুতৃপূর্ণ বিষয়। জাহেলী যুগে পৃথিবীতে সম্পদ বন্টনের কোন বৈজ্ঞানিক পন্থা বিদ্যমান ছিল না। ইসলামই সর্বপ্রথম মৃতের সম্পদ তার আত্ীয়- স্বজন তথা নারী-পুরুষ উভয়ের মাঝে বন্টনের ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা পেশ করেছে। বন্টন শান্ত্র অনুযায়ী মৃতের সম্পদ আইনত স্বীকৃত হলেও বাস্তবে তার প্রয়োগ খুবই কম। ফলে একদিকে যেমন ধন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে নির্যতিন, বঞ্চনা ও হতাশা বেড়েই চলেছে। এমতাবস্থায় ধন বন্টনের বৈষম্য দূরীকরণের চেষ্টা করতে হবে ।৪৯ | পর্যপ্তি উৎপাদন বৃদ্ধির চেষ্টা বাংলাদেশে কৃষি ও শিল্প উভয় খাতেই উৎপাদনের হার ও পরিমাণ বিশ্বমানের অনেক নিচে। ফলে উদ্ৃত্ত পণ্য রপ্তানি করে দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন দূরে থাক, খাদ্য সামগ্রীর মধ্যে বহু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানী করতে হচ্ছে। এমতাবস্থায় সরকার সুদমুক্ত কৃষি খণ দিতে পারেন। শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে মালিকরা প্রথমেই শ্রমিক শোষণের চিন্তা করে আর শ্রমিকরাও তেমনি ন্যায্য-অন্যায্য দাবি আদায়ের লক্ষে ঘেরাও ধর্মঘট, কর্মাবিরতি ইত্যাদি ধরনের কর্মসূচি পালন করে। পর্যাপ্ত উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠতে হবে এবং নতুন নতুন শিল্প-কারখানা প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। শিল্প উদ্যোক্তাদের লোভী আচরণ, চোরাচালানের প্রতিরোধ, সরকার কর্তৃক সঠিক শিল্পনীতি গ্রহণ শ্রমিকদের ন্যায্য দাবি এবং সরকারি আমলাদের শিল্পবিরোধী তৎপরতা দূর করতে হবে ।৫০ সীমাহীন অপব্যয়, দুর্নীতি ও কালো টাকার দৌরাত্যরোধ অপচয়, অপব্যয় ও দুর্নীতি উন্নয়ন, স্বনির্ভরতা ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগপৎভাবে অন্তরায় । যেমন, সরকারি অফিস আদালতে প্রত্যহ যে পরিমাণ কাগজ নষ্ট হয় তার পরিমাণ বিপুল । একইভাবে মিউনিসিপ্যালটির বিপুল অর্থ ব্যয়ে সরববাহ করা লাখ লাখ ব্যারেল পানি দৈনিক নর্দমায় চলে যায়। অপরদিকে আছে প্রতিটি সেকটরের সীমাহীন দুর্নীতি । দু ীতির আরেক ভয়াবহ চেহারা হচ্ছে কালো টাকা। উন্নত বিশ্বের চেয়ে উন্নয়নশীল বিশ্বেই এর বিস্তার ও বিধ্বংসী রূপের বহিংপ্রকাশ অনেক ক্ষেত্রে বেশি। বাংলাদেশের অর্থনীতি আজ হাজার হাজার কোটি কালো টাকার ভারে নুজ। যে সব উপায়ে এক শ্রেণীর লোকের হাতে বিপুল পরিমাণে কালো টাকা সঞ্চিত হয় সেগুলোর মধ্যে হচ্ছে সরকারি তহবিল সেরূপও পরিত্যক্ত সম্পত্তি জবরদখল, চোরাচালান, মাদকব্যবসা, মজুদদারী ও পণ্যে ভেজাল দান, কর ফাঁকি ///.10907079071.00)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।