ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২৩) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ইসলামী আইন ও বিচার আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না এবং সত্য দীন অনুসরণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে পর্যস্ত না তারা নত হয়ে স্বহস্তে জিযিয়া না দেয়” ।৪২ জিযিয়া ইসলামী রাষ্ট্রে বসবাস করার কারণে অমুসলিমদের উপর ধার্যকৃত খাজনা নয়। কেননা দরিদ্র অমুসলিমদের নিকট থেকে জিষিয়া নেয়া হতো না। এছাড়া শিশু, মহিলা, পঙ্গু, অসহায়, ধর্ম প্রচারক প্রমুখের নিকট হতে জিষিয়া নেয়া হতো না। খাজনা হলে ধনী-দরিদ্র কেউই অব্যাহতি পেত না। সামর্থ্যবান পুরুষদের নিকট হতে প্রতি বছর ১ দীনার জিযিয়া আদায় করা হতো। উল্লেখ্য যে, যে সব অমুসলিম সামরিক বাহিনীতে যোগদান করে, তাদের জিষিয়া প্রদানের প্রয়োজন নেই। জিযিয়া হতে যে অর্থ আয় হতো তা বায়তুলমালে জমা হতো এবং সামরিক বাহিনীর কল্যাণে ব্যয় করা হতো। ১০. খারাজ মদীনা রাষ্ট্রের রাজন্বের আরেকটি গুরুতৃপূর্ণ উৎস ছিল খারাজ (-810 718১0 খারাজ হচ্ছে অমুসলিমদের নিকট থেকে আদায় করা ভূমি কর। অমুসলিম কৃষিজীবী নাগরিকদের উপর মহানবী স. এ কর ধার্য করেন। শরিয়তের দৃষ্টিতে কোন জমি খারাজী হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তার উপর খারাজ বা ভূমিকর ধার্য করা জরুরি শর্ত। খায়বর বিজয়ের পর মহানবী স. সর্বপ্রথম সেখানকার ইয়াহৃদিদের উপর খারাজ ধার্য করেন। ইয়াহৃদিরা ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে ও খারাজ প্রদানের প্রতিশ্রণতির পরিপ্রেক্ষিতে কৃষি ভূমি চাষাবাদের অধিকার লাভ করে। ইসলামী. রাষ্ট্র ও ব্যক্তি বা গোষ্ঠীর মারে আলোচনা সাপেক্ষে খারাজের অংশের পরিমাণ নির্ধারণ. করা হতো । এক্ষেত্রে বৃষ্ট্র মালিকপক্ষ হিসেবে বিবেচিত হতো। দু'টি পদ্ধতিতে খারাজ আদায় করা হয়: (১) আনুপাতিক খারাজ- যা ফসলের একটি নির্দিষ্ট অংশ হিসেবে আদায় করা হতো এবং (২) নির্দিষ্ট পরিমাণ খারাজ- যা জমির পরিমাণের উপর নির্দিষ্ট পরিমাণে দিতে হতো । আনুপাতিক খারাজ সাধারণত কোন ফসল আসার পরপরই আদায় করা হতো। জমির উৎপাদন ক্ষমতা, ফসলের বিভিন্নতা ও সেচ ব্যবস্থা প্রভৃতি বিবেচনায় এনে খারাজ নির্ধারণ করা হতো। জমির মালিকের নিয়ন্ত্রণ বহির্ভুত কারণে কোন জমির ফসল নষ্ট হয়ে গেলে উক্ত জমির খারাজ দিতে হতো না। খানাজের যাবতীয় অর্থ মহানবী স. সৈনিকদের মাঝে ব্টন করে দিতেন। উল্লেখ্য যে, একজন বিবাহিত সৈনিক একজন অবিবাহিত সৈনিকের. দ্বিগুণ বেতন পেতেন ।০৩ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।